আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী তিন ঘণ্টার মধ্যে প্রবল দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। জারি করা হয়েছে লাল সতর্কতা। এই তিন জেলা হল উত্তর চব্বিশ পরগনা, হুগলি ও নদিয়া। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে লাল সতর্কবার্তা জারি করে বলা হয়েছে তীব্র বজ্রপাতের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইবে। যার গতিবেগ থাকবে ৬০থেকে ৭০কিলোমিটার প্রতি ঘন্টায়। এই তিন জেলার সাধারণ মানুষকে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

খোলা কোন জায়গায় অথবা গাছের তলায় না দাঁড়িয়ে বজ্রপাত শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই তিন জেলার প্রশাসনকে লাল সতর্কতা(Red Alert) জারি করে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা আগাম গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল স্থানীয়ভাবে কোথাও কোথাও কালবৈশাখী সহ বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সর্তকতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সর্তকতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।১৮ থেকে ১৯ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে ২০ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। ২১ থেকে ২৩ তারিখের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আর এর মধ্যেই সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য দুঃসংবাদ শোনালো আলিপুর আবহাওয়া দফতর। কমলা অথবা হলুদ সতর্কতা নয় একেবারে সরাসরি জারি করা হয়েছে লাল সতর্কতা।

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

কিশোরীকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বারাসতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর