বিজেপির নিহত কর্মীদের পরিবারের পাশে রাজ্য, নেওয়া হবে সমস্ত দায়িত্ব: শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর সঙ্গে তাদের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, ‘যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। রাজনৈতিক সন্ত্রাসের জেরে মৃত্যু হওয়ার ঘটনার তদন্ত হবে। সব ফাইল খোলা হবে, ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবার ন্যায়বিচার পাবে। সঙ্গে তাদের আর্থিক ও সামাজিক দায়িত্বও এবার থেকে নেবে রাজ্য। ওই সমস্ত পরিবারের প্রতি দায়বদ্ধ আমরা।’

আরও পডুন: ‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরুর আগে ৩২১ জন নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিরোধী শিবিরে থাকাকালীন বিজেপির প্রায় ৩২১ জন কর্মীকে খুনের অভিযোগ ওঠে। এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের যোগ ছিল বলে বারবার অভিযোগ করে এসেছে গেরুয়া শিবির। কিছু খুনের ঘটনার তদন্ত চলছে। কিছুর ক্ষেত্রে তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে পদ্মপার্টি। সেই সমস্ত খুনের ঘটনার ফাইল এবার খোলা হবে বলেও এদিন নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়ে আদপে মাস্টারস্ট্রোক দিলেন বলেই শুভেন্দু। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এর ফলে বঙ্গে বাকি বিজেপি কর্মীদের মনোবল বাড়বে। দল আগেই যে কোনও ঘটনায় কর্মীদের পাশে দাঁড়াত। এবার রাজ্য সরকারও নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোয় ইতিবাচক নির্দেশ গিয়েছে।

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের