৫ জানুয়ারি রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির ডাক মতুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: আগামী ৫ জানুয়ারি রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিলেন মতুয়ারা। এস আইআরে নাম বাদ যাওয়া এবং সম্প্রতি ঠাকুরনগরের(Thakurnagar) ঠাকুরবাড়িতে মতুয়াদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচির ডাক দিল অল ইন্ডিয়া মতুয়া সংঘ। আগামী ৫ জানুয়ারি সোমবার দুপুর বারোটায় গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি করে প্রতিবাদে সরব হবে মতুয়ারা।ঠাকুরবাড়িতে মমতা বালাপন্থি মতুয়া(Matua) গোসাঁইদের মারধোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গাইঘাটা থানার(Gaigahta P.S.) সামনে অবস্থান বিক্ষোভে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তাদের দাবি ঘটনার চার দিন কেটে গিয়েছে তবু অভিযুক্তদের গ্রেফতার করা হল না।এদিকে, বুধবার মতুয়াদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিক্ষোভ দেখান হয়। এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে। শান্তনুঠাকুরের(Shantanu Thakur) বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষেরা।

মতুয়া ধর্মালম্বী মানুষের অভিযোগ সিএএ এবং এসআইআর এর নামে মতুয়া ভক্তদের সাথে প্রতারণা করেছেন বিজেপি এবং শান্তনু ঠাকুর। অবিলম্বে তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে । নচেৎ এই ঘেরাও অভিযান বিক্ষোভ লাগাতার চলবে বলেও হুমকি দেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। সেই বিক্ষোভ দেখানোর সময় ঠাকুরনগরের মতুয়া বাড়ি রণক্ষেত্রের রূপ নেয়। মমতা বালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। তুমুল মারপিট ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলেও মারামারি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। চলে লাথি -ঘুষি -চড় দেদার । সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গাড়াপোতায় বিজেপির একটি প্রতিবাদ সভায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেছে। সেখানে এক লক্ষ ও যদি আমাদের লোকেদের নাম বাদ যায় তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে। বিষয়টি সহ্য করে নেওয়া উচিত। এরকম কারণ কেন দেখানো হয়েছে ওই দেশ থেকে যারা এসেছেন সকলে তারা প্রাণ হাতে নিয়ে এসেছিলেন।

অথচ শান্তনু ঠাকুর বলছেন দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএতে আবেদন করুন। রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে ।এস আইআরের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করছেন। শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় । তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা পন্থীদের অভিযোগ সম্প্রতি শান্তনু ঠাকুর এসআইআরে ১ লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা বলে প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তাতে তারা প্রবল আশঙ্কিত রয়েছেন। তাই তারা বুধবার মিছিল করে শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে এসেছিলেন। কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই কেন্দ্রীয় মন্ত্রীর লোকজন তাদের ওপর চড়াও হয়। অভিযোগ মমতা বালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল — চড় -লাথি – ঘুষি মারা হয়। বাকিরা সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে শুরু হয় তুমুল সংঘর্ষ।

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের