আগামিকাল থেকে খুলছে স্কুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

করোনা সংক্রমণের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার থেকে প্রায় দুই বছর পর খুলতে চলেছে স্কুল। ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে পড়ুয়াদের। তবে এখনই সব ক্লাস চালু হচ্ছে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হচ্ছে মঙ্গলবার থেকে। ফলে রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও স্কুল বিল্ডিংয়ের মেরামতের কাজ চলছে তো কোথাও রঙের। তবে সব স্কুলগুলোতে স্যানিটেশনের কাজ একসঙ্গে চলছে।

২০ মাস অর্থাৎ প্রায় দু’বছর ধরে স্কুলে গিয়ে পড়াশোনা বন্ধ। করোনা সংক্রমণ এড়াতে চলছিল বাড়িতে বসে অনলাইনে ক্লাস। অবশেষে রাজ্য সরকার ঘোষণা করেছে ১৬ নভেম্বর, ২০২১ থেকে ফের পড়ুয়াদের জন্য খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে। অর্থাৎ, অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। ফলে অভিবাবকদের চিন্তা এখন অনেকটাই বেড়েছে। কারণ, দীর্ঘ সময় ধরে স্কুলে ক্লাস বন্ধ থাকায় স্কুল ইউনিফর্ম পায়নি পড়ুয়ারা। করোনার জন্যই সেটা সম্ভব হয়নি।ফলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে স্কুলে যাওয়া নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অনেক অভিবাবক। তবে পড়ুয়াদের অধিকাংশ খুশি স্কুল চালু হওয়ায়।

 

সোমবারও রাজ্যের বিভিন্ন স্কুলে দেখা গেল স্যানিটাইজেশনের কাজ চলছে। পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে কয়েকটি স্কুলে। দীর্ঘদিন বন্ধ থাকায় আগাছা জন্মেছিল স্কুল বিল্ডিংয়ে। সেগুলি পরিস্কার করে হয়ে গিয়েছে। কোনও স্কুল নতুন করে রঙ করা হয়েছে। তবে শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন, উচ্চ শ্রেণীর ক্লাস চালু হলে বাকি ক্লাসের অনলাইন ক্লাস কিভাবে হবে। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই বাকি ক্লাস শুরু হয়ে যাবে।

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী