রাতের অন্ধকারে ঢেলে দিয়েছে বিষ, মরে ভেসে উঠেছে রুই-কাতলা, মাথায় হাত মাছ চাষির

ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি পাড়ার বাসিন্দা তাপস রায়। দীর্ঘদিন ধরেই গোসাইহাট এলাকায় একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির জলে পুকুর ডুবো ডুবো। কিন্তু তাতে কী? সেই পুকুরে সব মাছ যে মরে ভেসে উঠেছে। মাথায় হাত মাছ চাষির। অভিযোগ, গভীর রাতে পুকুরে বিষ ঢেলে সমস্ত মাছকে মেরে ফেলা হয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ধূপগুড়ি ব্লকের উত্তর গোসাইহাট গ্রামে। প্রায় আড়াই লক্ষ টাকার লোকসান হয়েছে বলে দাবি মাছ চাষি তাপস রায়ের। ইতিমধ্যেই এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এবং পুলিশ তদন্তে নেমেছে।

জানা গিয়েছে, ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি পাড়ার বাসিন্দা তাপস রায়। দীর্ঘদিন ধরেই গোসাইহাট এলাকায় একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি। এই ভাবেই তাঁর সংসার চলে। সম্প্রতি মোটা টাকা রোজগারের আশায় ওই পুকুরে বাটা, রুই, কাতলা-সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি। নিয়মিত পরিচর্যায় মাছগুলি ধীরে ধীরে বেড়ে উঠছিল। কিন্তু গতকাল বিষ প্রয়োগে মারা গিয়েছে সমস্ত মাছ। ভেসে উঠেছে। সকালে তা দেখেই মাথায় হাত পড়ে তাপস রায়ের। তাঁর অভিযোগ, অতীতেও একই রকম ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। আবারও এমন ঘটনা ঘটল। চার মাসের লিজ নিয়ে মাছ চাষ করেছিলাম। চার মাস শেষ হতে যায়, তখনই সব মাছ মারা গেল। প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হল আমার। কী বলব আর! খুবই খারাপ লাগছে।’

মাছ চাষির আরও দাবি, গভীর অন্ধকারে কেউ অন্ধকারের সুযোগ নিয়ে এই কীর্তি করেছে। কেউ পুকুরে বিষ ঢেলে দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উঠে পুকুরের কাছে যেতেই দেখতে পান অসংখ্য মাছ পুকুরে ভেসে উঠেছে। সকলেই মৃত। বিষের কোপেই মৃত্যু হয়েছে মাছগুলির। খবর জানাজানি হওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায়।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩