সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ত্রাণের কয়েকশো ত্রিপল, কাপড়, চাদর বেআইনিভাবে আত্মসাৎ! উদ্ধার হয়েছে বস্তাভরা সাদা থানও। এবার সরকারি ত্রিপল লোপাটের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম শঙ্কর মণ্ডল। তিনি বনগাঁর কালুপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। শনিবার (৩০ মে) দুপুরে দেখা যায়, একটি গাড়িতে করে কিছু জিনিসপত্র তাঁর বাড়িতে নামানো হয়েছে। ওই গাড়িতে স্থানীয় বাসিন্দারা পশ্চিমবঙ্গ সরকারের সিল সমেত বেশ কিছু ত্রিপল নামাতে দেখেন। তারপরেই বিষয়টি জানাজানি হয়। 

আরও পড়ুন-মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

পাশাপাশি শঙ্করের আত্মীয় নারায়ণ মণ্ডলের বাড়ি লাগোয়া কলাবাগানের চাষের জমি থেকে কয়েকশো ত্রিপল, কাপড়, চাদর উদ্ধার হয় ৷ অভিযোগ, সরকারি ত্রাণসামগ্রী থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন ওই তৃণমূল নেতা। সেই সব সামগ্রী ‘চুরি’ করে নিজের এবং আত্মীয়ের বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কর মণ্ডল। তিনি বলেন, ‘বনগাঁর এক কাউন্সিলরের কাছ থেকে ওই ত্রিপলগুলো চেয়ে এনেছিলেন গ্রামের মানুষকে বিলি করার জন্য। সবাই আমাকে ভুল বুঝছেন। আমি বাড়ি থেকে কোনও ত্রিপল কাউকে বিক্রি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।’

একই দিনে পূর্বস্থলীর উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেও বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বাচাদের খেলার ফুটবলও। ঘটনায় গ্রেফতার করা হয় পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। প্রাক্তন বিধায়ককে দেখে এদিন ওঠে চোর চোর স্লোগান।

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা