১৮২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সিপিএম এবং সিপিআই (এমএল) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’।

এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর জানান, তাঁর দল প্রথম দফায় ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছে। আপাতত মুর্শিদাবাদ ও মালদহ জেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, আর বাকি তালিকা আগামী ২২ তারিখ প্রকাশ করা হবে। তিনি আরও জানান, কিছু আসনে এমআইএম-এর সঙ্গেও সমঝোতা হতে পারে।

আরও পড়ুন: মালদায় ভোটারদের বাড়িতে প্রচারে তৃণমূল প্রার্থী, বাজারে ক্রেতাদের কাছে বিজেপি

এবারের নির্বাচনে একটি বড় চমক হল-হুমায়ুন কবীর নিজে ভরতপুর কেন্দ্র থেকে লড়ছেন না। পরিবর্তে তিনি মুর্শিদাবাদের দুটি কেন্দ্র, রেজিনগর ও নওদা থেকে প্রার্থী হচ্ছেন। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, একাধিক আসন থেকে লড়াই করার পিছনে কৌশলগত কারণ রয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, পূর্বস্থলী উত্তর থেকে বাপন ঘোষ, কান্দি থেকে ইয়াসিন হায়দার, বেলডাঙা থেকে সৈয়দ আহমেদ কবীর এবং ভরতপুর থেকে সৈয়দ খুবাইব আমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও মালদহের বিভিন্ন কেন্দ্রে রয়াল ইসলাম (রতুয়া), আবদুল মিনাজ শেখ (মালতীপুর), মুসকরা বিবি (বৈষ্ণবনগর) এবং আবু শইদ (মানিকচক) প্রার্থী হচ্ছেন।

ফরাক্কা থেকে ইমতিয়াজ মোল্লা, হরিহরপাড়া থেকে বিজয় শেখ এবং সুজাপুর থেকে নাসিমুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্যভাবে, ভবানীপুর কেন্দ্রেও একজন অবাঙালি মুসলিম প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়