রক্ষণাবেক্ষণের অভাব প্রসূতি ও শিশুবাহী অ্যাম্বুলেন্সের, সরব চালকরা

জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে গর্ভবতী মহিলা ও শিশুদের যাতায়াতের জন্য রয়েছে অ্যাম্বুলেন্স। কিন্তু সেগুলির রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে গর্ভবতী মহিলা ও শিশুদের যাতায়াতের জন্য রয়েছে অ্যাম্বুলেন্স। কিন্তু সেগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ। আর যার জেরে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন বালুরঘাট হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা।

অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বিনা মূল্যে গর্ভবতী মহিলা ও এক বছরের শিশুদের সাস্থ্য কেন্দ্রে যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে ১০টি।  কিন্তু এই সব অ্যাম্বুলেন্সগুলিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। যার ফলে গাড়ির চালকরা আশঙ্কা করছেন দুর্ঘটনার। চালকরা পরিষেবা থামিয়ে না রাখলেও প্রতিদিন উদ্বেগে রয়েছেন তাঁরা। চালকদের দাবি এক প্রকার বাধ্য হয়ে রক্ষণাবেক্ষণ না হওয়া গাড়িতে প্রসূতি মা ও শিশুদের নিয়ে যাতায়াত করতে হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান শহর বালুরঘাট হাসপাতালের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের এক অ্যাম্বুলেন্স চালক বলেন। ‘গাড়ির টায়ারের অবস্থা ভালো নেই। আমাদের গাড়িতে যে সব রোগী আসেন, তাঁরা গর্ভবতী মহিলা অথবা শিশু। স্বাভাবিক ভাবেই আমাদের খুব সতর্ক থেকে গাড়ি চালাতে হয়। যে সংস্থা এই গাড়িগুলির দেখভালের দায়িত্বে আছে, তারা নিয়মিত দেখভাল করে না।’

এদিন হাসপাতালের এই প্রকল্পের এক অ্যাম্বুলেন্সে দেখা যায় পিছনের দিকে যে স্টেফনি বা সহযোগী টায়ার লাগানো তার অংশ ছিঁড়ে উঠে গিয়েছে। অ্যাম্বুলেন্সের চালক ও কর্মীরা চাইছেন অতি দ্রুত তাদের গাড়ির নিয়মিত দেখভাল হোক। যাতে দুর্ঘটনা না ঘটে। যদিও ওই সব গাড়ি গুলির দেখভালের দায়িত্বে থাকা সংস্থার কোনও তৎপরতা দেখা যায়নি।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল