রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। পাশাপাশি শুক্রবারই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ রাত পোহালেই নতুন সরকারের শপথগ্রহণ।

Share:

May 8, 2026 4:43 pm
মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের প্রস্তাব দেওয়ার পরে সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন বিজেপির জয়ী বিধায়করা। বঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে শপথ নেবেন তিনি।  

May 8, 2026 4:17 pm
আশানুরূপ ফল না হওয়ায় অভিমানে আত্মঘাতী মাধ্যমিকের পরীক্ষার্থী
May 8, 2026 4:14 pm
জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে
May 8, 2026 3:35 pm
পরিযায়ী শ্রমিকের ছেলে তাক লাগাল মাধ্যমিকে, গর্বিত গোটা পশ্চিম মেদিনীপুর
May 8, 2026 2:46 pm
ভোটে জিতেই জনসেবা

শপথ গ্রহণের আগেই মাঠে নেমে কাজ শুরু করেছেন সাঁইথিয়ার জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

May 8, 2026 2:22 pm
ভোট পরবর্তী অশান্তিতে জ্বলছে ভাঙড়
May 8, 2026 2:36 pm
ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু
May 8, 2026 2:28 pm
নাগরিকত্বের আবেদন মঞ্জুর

এরাজ্যে সিএএর অধীন নাগরিকত্ব চেয়ে প্রায় দেড় লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১৮ হাজার আবেদনকারীর হাতে ইতিমধ্যে নাগরিকত্বের শংসাপত্র পৌঁছে গিয়েছে। বাকিদের আবেদনের মধ্যে ৫৬ হাজার আবেদনকারীর তথ্য যাচাই চলছে।

May 8, 2026 2:14 pm
শপথ অনুষ্ঠান নিয়ে প্রস্ততি শেষলগ্নে

শনিবার ব্রিগেডে ময়দানে নতুন মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করবেন। ইতিমধ্যে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে প্রস্তুতি শেষ লগ্নে। পার্ক স্ট্রীট ও ধর্মতলা চত্বরে ৭০০ মাইক লাগানো হচ্ছে শপথ অনুষ্ঠানের জন্য। 

May 8, 2026 12:44 pm
মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মমতা-অভিষেক
May 8, 2026 12:32 pm
'বড় হয়ে সাইকো থেরাপিস্ট হতে চাই', মেধা তালিকায় স্থান পেয়ে জানাল কস্তুরী
May 8, 2026 9:57 am
প্রথম সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র

৬৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দিরের  প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। ৬৯৫ পেয়ে তৃতীয় হয়েছেন ৩ জন। 

May 8, 2026 9:52 am
মাধ্যমিকের প্রথম দশের তালিকায় রয়েছেন ১৩১ জন
May 8, 2026 9:50 am
পাশের হারে প্রথম স্থানে কালিম্পং, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা
May 8, 2026 9:48 am
মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ
May 8, 2026 9:02 am
চন্দ্রনাথ খুনে দ্বিতীয় বাইকও উদ্ধার

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি ও ২ বাইকই উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বাইকটি উদ্ধার হয়েছে বারাসতের ১১ নম্বর রেলেগেটের কাছে। আগেই গাড়ি ও প্রথম বাইক উদ্ধার হয়েছিল।

May 8, 2026 8:24 am
রাজ্যে শাহ

আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতায় আসছেন তিনি। এদিন বৈঠক করবেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীর নাম সেখানেই স্থির হয়ে যাবে বলে জানা যাচ্ছে। রাত পোহালেই ব্রিগেড ময়দানে নতুন সরকার শপথ নেবে। কাল (৯ মে) রাজ্যে আসবেন প্রধানমন্ত্রীও।

May 8, 2026 8:22 am
মাধ্যমিকের ফলপ্রকাশ

৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল সাড়ে ৯টায় ফল ঘোষণা হবে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ