রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি বদলে দিলেন অমিত শাহ, তুলোধনা করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করার সময় বিশ্বকবির পদবি ভুল বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা নিয়ে এখন ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। বাংলা বিজেপি দখল করবে বলে যে দাবি শাহ করেন তাতে নিজের বক্তব্যই ব্যুমেরাং হয়ে দাঁড়াল। বাংলার মাটিতে দাঁড়িয়ে খোদ কবিগুরুর পদবি ভুল বলায় তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহিত্যসম্রাটকে ‘‌বঙ্কিম দা’‌ বলে বিতর্ক তৈরি করেছিলেন। এবার আবার বিতর্ক বাড়ালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে বছরের শেষ লগ্নে বাংলায় এসেছেন অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করার সময়ই শচীন্দ্রনাথ সান্যালের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ সান্যায় বলে ফেললেন অমিত শাহ। আর সেই ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস।অমিত শাহের তীব্র সমালোচনা করে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ নয়াদিল্লি যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‌পহেলগাঁও, দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন তাঁকেই তো নিতে হবে। এইসব জায়গায় তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার নেই। স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ।’‌

অন্যদিকে জমি এবং অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন অমিত শাহ। সেখানে এই ভাষাতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘‌বিজেপির সাংসদ বলছেন মতুয়াদের ১ লাখ নাম বাদ পড়লে সহ্য করতে হবে। বিজেপির বিধায়ক বলছেন দু’‌পারের কোনও সীমান্তই রাখব না। আবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই অনুপ্রবেশের মাথা। সেই সীমান্তই তিনি সুরক্ষিত করার কথা বলছেন।’‌

এরপরই রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি ভুল বলা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুখ শচীন্দ্রনাথ সান্যাল। তাঁর পদবিই কবিগুরুর নামের পাশে বসিয়ে দিলেন। বাদ পড়ল ঠাকুর পদবি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বাঘাযতীনের নামের সঙ্গে বলে বসেন ‘রবীন্দ্রনাথ সান্যায়’। আর এই নিয়েই সরব হন বিরোধীরা। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বাংলার সংস্কৃতি–কৃষ্টি সম্পর্কে বিজেপি নেতাদের কোনও জ্ঞান নেই। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে গিয়ে রবীন্দ্রনাথ সান্যায় বলেছেন। আবার বলে বাংলা দখল করবে।’‌

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা