অযোগ্য প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন অনামিকা, তবু শেষরক্ষা হল না

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ মামলায় চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। হাই কোর্টের নির্দেশ মেনেই চাকরি হারিয়েছিলেন অঙ্কিতা। তারপর সেই চাকরি দেওয়া হয় ববিতা সরকারকে। তবে ববিতাও বেশিদিন চাকরি করতে পারেননি। তাঁর জায়গায় চাকরি পান অনামিকা রায়। বিধি বাম। এবারও স্থায়ী হওয়া হল না। বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন অনামিকাও।
২০২২ সালের ১৭ মে প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতার নামে প্রথম অভিযোগ ওঠে। বলা হয়, বেআইনিভাবে চাকরি পেয়েছেন তিনি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে থকার যোগ্যতা নেই তাঁর। তখন হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে কন্যা সহ মন্ত্রী মুখোমুখি হন সিবিআই-এর। অঙ্কিতার এই নিয়োগের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন ববিতাই। সেই মামলায় জিতে অঙ্কিতার চাকরি এবং তাঁর বেতন বাবদ পাওয়া ১৪ লাখ টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু ববিতার সেই চাকরি স্থায়ী হয়নি।
ববিতার নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন অনামিকা। তাঁর অভিযোগ ছিল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে ভুল তথ্য দিয়েছেন ববিতা। বহু যাচাইয়ের পর অভিযোগের সত্যতা ধরা পড়ে আদালতে। অতঃপর ববিতাও চাকরি হারান। চাকরি পান অনামিকা। হাই কোর্টের নির্দেশে জলপাইগুড়ি জেলার মনুয়াগঞ্জের হরিহর হাইস্কুলে রাষ্ট্রবিঞ্জানের শিক্ষিকা হিসেবে ২০২৩ সালে যোগ দেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সু্প্রিম কোর্টের রায়ে যে ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি হারালেন তাঁদের মধ্যে অনামিকারও রয়েছে।
সংবাদ মাধ্যমের কাছে অনামিকা বলেছেন তিনি এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন। রায়ের পর খাতা ফেরত দিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, যেখানে চাকরিই নেই, সেখানে খাতা দেখার প্রয়োজন কী। অনামিকার কথায়, “কাল খাতা ফেরৎ দেব। কারণ না হলে আগামী দিনে ফের আইনি জটে জেরবার হতে পারি। আমরা যোগ্য ছিলাম। কিন্তু কমিশন সে তালিকা আদালতে দিল না। তাই আমরাও চাকরি হারালাম। এখন সবাই এক তালিকায় চলে এলাম। তাহলে আর কোন অধিকারে উচ্চ মাধ্যমিকের খাতা দেখব?” অর্থাৎ সুপ্রিম রায়ে মুড়ি-মুড়কি একই হয়ে গেল।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত