মুখ্যমন্ত্রীর উদ্যোগে সংস্করণ শুরু আন্দুলের লক্ষী কমল হাসপাতাল, স্বস্তিতে এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দুল-মৌরি এলাকার মানুষের কাছে আবারও আশার আলো দেখাল লক্ষী কমল হাসপাতাল। দীর্ঘদিন অবহেলা ও পরিষেবা সংকটের পর এই ঐতিহ্যবাহী হাসপাতাল নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। হাসপাতালের সংস্কারকাজ শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে আস্থা। দিন রাত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার আশা আবার জেগে উঠেছে।

আন্দুল মৌরি কুন্ডু চৌধুরী পরিবারের উদ্যোগে গড়ে ওঠা এই হাসপাতালটি একসময় এলাকার অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র ছিল। জমিদার পরিবারের দুই পূর্বপুরুষ লক্ষ্মী ও কমলের নামানুসারেই হাসপাতালের নামকরণ। শুরুতে পরিবারের ট্রাস্টের তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালিত হলেও, সত্তরের দশকের শেষদিকে এটি সরকারের হাতে হস্তান্তরিত হয়। সেই সময় হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা চালু ছিল এবং আশেপাশের মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা পেতেন।

আরও পড়ুন: মুর্শিদাবাদে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বালি বোঝাই ডাম্পার, ঘুমন্ত অবস্থাতেই পিষে দিল মহিলাকে

তারপর ধীরে ধীরে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবাও সংকীর্ণ হয়ে পড়ে। একে একে বন্ধ হয়ে যায় নানা বিভাগ, পরিত্যক্ত হয়ে পড়ে ভবনের একাংশ। প্রধান ভবনের সামনে থাকা পুকুর, কোয়ার্টার, রান্নাঘর এবং ভগ্নপ্রায় মর্গঘর আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও মূল ভবনটি এখনও ব্যবহারযোগ্য, সেখানে বর্তমানে লক্ষী কমল উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু রয়েছে। নিচতলায় বহির্বিভাগসহ নূন্যতম পরিষেবা মিললেও, একতলার লেবার রুম ও অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরেই অচল অবস্থায় পড়ে ছিল।

এর ফলে স্থানীয় বাসিন্দাদের ডোমজুড় কিংবা সাঁকরাইল হাজী এসটি হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছিল। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই হাসপাতালে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরিষেবা পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবিতে সাড়া মিলেছে। বিধায়ক প্রিয়া পালের উদ্যোগে সরকারি সহায়তায় শুরু হয়েছে সংস্কারকাজ। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হলে ৭৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।

গত সপ্তাহে শুরু হওয়া সংস্কারকাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কাজ সম্পন্ন হলে ধাপে ধাপে উন্নত স্বাস্থ্য পরিষেবা চালু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরের বদলে যাওয়া চেহারা দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই দাবি, লক্ষী কমল হাসপাতাল আবার যেন তার পুরোনো অবস্থায় ফিরে আসে।

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে