মুর্শিদাবাদে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বালি বোঝাই ডাম্পার, ঘুমন্ত অবস্থাতেই পিষে দিল মহিলাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ঘুমের মধ্যেই চলে গেল প্রাণ! সাতসকালে বালি বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ল বাড়ির ভেতর। গভীর ঘুমে থাকা অবস্থাতেই মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের কান্দি হাটপাড়া গ্রামে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম রাহেলা বেওয়া, বয়স ৭২ বছর।

স্থানীয়দের দাবি, সকাল আনুমানিক ৬ টা নাগাদ একটি বালি ভর্তি ডাম্পার রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল। এলাকাটিতে রাস্তা অত্যন্ত সরু হওয়ায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। চালকের সামাল দেওয়ার আগেই ডাম্পারটি রাস্তার ধারে একটি ঢালাই করা বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেই ঘরেই তখন ঘুমোচ্ছিলেন রাহেলা বেওয়া। ভারী গাড়ির ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই বাড়ির আর এক সদস্য গুরুতর আহত হন।

আরও পড়ুন: আবাসনেই ভোটকেন্দ্র! ৭৮ টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব মুখ্য নির্বাচনী অধিকারিক দফতরের

খবর পেয়ে দ্রুত কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দেহ উদ্ধার করতে জেসিবি মেশিনের সাহায্য নিতে হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার ছেলে হান্নান শেখ কান্নাভেজা গলায় জানান, এই দুর্ঘটনার জন্য যাঁরা দায়ী, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ফুটপাত উঁচু করে দেওয়ায় রাস্তা আরও সংকীর্ণ হয়ে গিয়েছে। বহুবার প্রশাসনকে জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, অবৈধ বালি পাচারের কারণে ওভারলোড ডাম্পার ও লরির দাপট বেড়েছে। ময়ূরাক্ষী ও কুঁয়ে নদীর অবৈধ ঘাট থেকে বালি তুলে গ্রাম্য সরু রাস্তা দিয়েই চলাচল করছে এই ভারী যানবাহন। এর ফলেই বারবার ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার ও অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, না হলে ভবিষ্যতে আরও বড় বিপদ অপেক্ষা করছে।

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর