শেষ হয়েও হল না শেষ, এক দিনের দুর্গাপূজায় মাতল জলপাইগুড়িবাসী

রাশ পূর্নিমা তিথিতে এক দিনের দুর্গাপূজায় মাতল জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সুধনের ডাঙা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গোৎসব শেষ হয়েও হল না তিস্তা পারে। মহারাজ ঘাটের দুর্গা পূজার পর এবার রাশ পূর্নিমা তিথিতে এক দিনের দুর্গাপূজায় মাতল জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সুধনের ডাঙা।

আজ থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় আগে জলপাইগুড়ি পাতকাটা গ্রামপঞ্চায়েতের এই এলাকায় বাস করতেন তখনকার প্রভাবশালী জোতদার সুধন রায়। বিত্তশালী ব্যক্তির বিভিন্ন খ্যাতির জন্য এই এলাকা সুধনের ডাঙা হিসেবে পরিচিত হয়ে ওঠে। কথিত আছে সুধন রায়ের জোতদারি এলাকার মানুষেরা তাকে অনুরোধ করে বলেন এই গ্রামের বেশিরভাগ বিবাহিত মেয়েরা দুর্গাপূজার সময় শ্বশুর বাড়িতে বিভিন্ন কাজকর্মে ব্যাস্ত থাকায় তারা বাপের বাড়ি আসতে পারেনা। তাই একটি শুভ দিন দেখে এই এলাকায় দুর্গাপূজা ও মিলন মেলা আয়োজন করা হোক। যাতে পূজো উপলক্ষে সেই দিন গ্রামের সমস্ত মেয়েরা তাদের বাপের বাড়িতে এসে পূজো ও মেলা উভয় উপভোগ করে আনন্দের মধ্যে কয়েকটি দিন বাপের বাড়িতে কাটিয়ে যেতে পারে।

এই প্রস্তাব পাবার পর তিনি তাতে রাজি হয়ে যান। প্রজাদের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সুধন রায় ১৯৫০ সাল নাগাদ তার ব্যক্তিগত উদ্যোগে রাশ পূর্নিমার এই দিনে তাঁর বসত বাড়ির কাছে একটি দুর্গাপূজা শুরু করেন। সেই থেকে গত ৭১ বছর ধরে এখানে একদিনের দুর্গপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস