শিব ভক্তদের পায়ে জেল লাগিয়ে দিলেন অনুব্রত , অমৃত পূণ্যির খোঁজে কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর:শ্রাবণ মাসের শেষ সোমবার ১১অগাস্ট। শিবের জন্মমাসে শিব ভক্তদের পায়ে ব্যথার জন্য ভলিনি জেল লাগাচ্ছেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)।নিজের হাতে কেষ্ট সেবার জন্য পুণ্যার্থীদের দেওয়া হচ্ছে আলুর দম, লুচি, বোদে, জল। অনুব্রত মণ্ডলের এক অন্যরূপ।চলছে শ্রাবণ মাস। এই মাসেই জন্ম শিবের। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব। শিবভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে শিব মন্দিরে শিবের মাথায় ঢালছেন। সেরকম ছবি বীরভূমে। কঙ্কালীতলা(Kankalitala) অথবা কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে বোলপুরের শিবতলা শিব মন্দিরে যাচ্ছেন পুণ্যার্থীরা। মাঝেই বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়। সেখানেই উৎসবের মেজাজ। প্যান্ডেল বাঁধা হয়েছে। শিবভক্ত পুণ্যার্থীরা রাস্তার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন।

সেবা করছেন স্বয়ং আরেক শিবভক্ত অনুব্রত মণ্ডল। বসানো হয়েছে শিবের মূর্তি। জ্বলছে আলো। বাজছে ডিজে(DJ)।পুণ্যার্থীরা দীর্ঘ পথ হেঁটেছেন। পায়ে ব্যথা। তাদের ব্যথা দূর করতে অনুব্রত নিজের হাতে ভলিনি জেল লাগিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডল নিজের হাতে লুচি, আলুর দম, বোদে, জলের বোতল তুলে দিচ্ছেন পুণ্যার্থীদের হাতে। অনুব্রত বলেন, শ্রাবণ মাসের শেষ সোমবার। শিব ভক্তরা ,কাটোয়া কঙ্কালীতলা থেকে জল এনে শিবতলায়(Sibtala) শিবের মন্দিরে গিয়ে ঢালবে।

আমাদের পার্টি অফিসের ছেলেরা এখানে প্যান্ডেল করেছেন। খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন। হিন্দুদের একটা উৎসব। বেশ ভালো লাগছে। সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছি। জয় ভোলানাথের জয়। রাজনীতির আঙিনায় পরিচিত অনুব্রত মণ্ডলের এক অন্য মুখ প্রকাশ্যে এল।বিরোধীদল বিজেপির অনুব্রত মণ্ডলের এই জনসেবা নিয়ে টিপ্পনি হল, অমৃত পূণ্যির খোঁজে কেষ্ট।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম