Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি টাকার লটারি পেয়েছেন? উত্তরে অনুব্রত যা বললেন….

১ কোটি টাকার লটারি জিতেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। লক্ষাধিক বা হাজার নয় কোটি টাকার লটারি বিজেতার নামের জায়গায় উঠে এসেছে অনুব্রত'র নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ কোটি টাকার লটারি জিতেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। লক্ষাধিক বা হাজার নয় কোটি টাকার লটারি বিজেতার নামের জায়গায় উঠে এসেছে অনুব্রত’র নাম। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খোদ তৃণমূল নেতার সঙ্গে। নাগাল্যান্ডের ডিয়ার বাম্পার লটারি ড্রয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ১ কোটি টাকার সর্বোচ্চ পুরস্কার জিতেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল! লটারি ড্রয়ে দেখা যাচ্ছে অনুব্রত’র নাম ও ছবি দুই ব্যবহার করা হয়েছে ডিয়ার বাম্পারের সাইটে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

যদিও ওই ভাইরাল ছবি বা ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডট.কম। কিন্তু ফেসবুক কিংবা টুইটার অনুব্রত’র লটারি পাওয়ার ঘটনা ভাইরাল। খিল্লি করছেন নেট নাগরিকরা। অনুব্রত’র ছবি দিয়ে সর্বত্র চলছে পোস্ট। সূত্রের খবর এই ঘটনায় বেজায় ক্ষুদ্ধ বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, পোস্টটি আগাগোড়া ভুয়ো বলেই দাবি করেছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল। তারা জানাচ্ছে, অনুব্রত কখনও লটারি কাটেন না। ফলে তিনি জিতবেন কীভাবে! বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানিয়েছেন, ‘লটারির বিষয়টি আমার নজরেও এসেছে। কিন্তু, এই নিয়ে কোনও মন্তব্য করব না।’

নেট নাগরিকরা বলছে ডিয়ার লটারিতে ‘ভয়ঙ্কর খেলা হয়েছে।’ এছাড়াও আরও নানা ধরনের মন্তব্য করা হচ্ছে অনুব্রত’র ছবিকে ঘিরে। যদিও চুপ রয়েছেন বীরভূমের দুঁদে তৃণমূল নেতা।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের