চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোয়াটসঅ্যাপে জানানো যাবে রাস্তা-জল নিয়ে নালিশ, উদ্যোগ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের যেকোনও প্রান্তে জলের সমস্যা, রাস্তার বেহাল দশা থাকলে এবার অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি এই সংক্রান্ত দুটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। পূর্ত দফতর ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের তরফ থেকে এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করা হয়েছে।

বুধবার বিধানসভা অধিবেশন চলাকালীন এই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। রাজ্যের মন্ত্রী পুলক রায় জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা খারাপ হলে তা হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগ জানানো যাবে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯০৮৮৮২২১১১। একই উদ্যোগ নেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও কারিগরী বিভাগের পক্ষ থেকেও। এই প্রসঙ্গে তিনি জানান, পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোথাও কোনও অভিযোগ থাকলে তাও হোয়াটসঅ্যাপে জানানো যাবে। হোয়াটসঅ্যাপ নম্বর দুটি হল ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬।

একইসঙ্গে এদিন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রী পুলক রায় জানান, পানীয় জল প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। ৭৫ লক্ষ বাড়িতে রাজ্য জল দিয়েছে। কেন্দ্র ও রাজ্যের ৫০ শতাংশ হারে টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিচ্ছে না। এখন রাজ্যকেই এই প্রকল্পে ৭৫ শতাংশ অর্থ খরচ করতে হচ্ছে। এদিন মন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে টিপ্পনি কাটতে দেখা যায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়িকে। তাঁর মতে, এটা যদি রাজ্যের স্বপ্নের প্রকল্প হয়, তাহলে রাজ্যকেই একশ শতাংশ খরচ করা উচিত। যদিও বিজেপি এই বিধায়কের টিপ্পনিরও পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী পুলক রায়। এই প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকার পানীয় জল নিয়ে কোনও রাজনীতি চায় না।

Published by:

Share Link:

More Releted News:

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ