নাটক শেষ, নওশাদের দলে যোগ দিচ্ছেন তৃণমূলে ব্রাত্য আরাবুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : জল্পনা চলছিল। অবশেষে যবনিকা পতন নাটকের। নওশাদের দলে যোগ দিচ্ছেন তৃণমূলে ব্রাত্য আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবার আইএসএফ-এ যোগ দিচ্ছেন তিনি। সোমবার ফুরফুরা শরিফে গিয়েছিলেন। তাঁকে নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল। বৃহস্পতিবার সকালে দক্ষিণ গাজীপুরের বাড়ি থেকে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভাঙরের এক সময়ের ‘তাজানেতা’ আরাবুল ইসলাম।

দক্ষিণ ২৪ পরগনায় একসময় তাঁর দাপট ছিল চূড়ান্ত। দল থেকে বহিষ্কৃত হলেও তাঁর প্রসঙ্গিকতা ভোলার নয়। দাপুটে নেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল বিস্তর। এদিন ফুরফুরা যাওয়ার পথে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। তিনি বলেন, তাঁর সঙ্গে ন্যায় বিচার হয়নি। তিনি নিজে বড় ফ্যাক্টর হবেন। ক্যানিংয়ের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবেন বলে আশা করছেন তিনি। শওকত মোল্লাকে এবার ক্যানিং পূর্ব থেকে সরিয়ে ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। শওকত মোল্লার সঙ্গে তাঁর সম্পর্ক সর্বজনবিদিত। 

একের পর এক বিতর্কে জড়িয়ে নিজেই দলের মধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছিলেন আরাবুল ইসলাম। তারপর শওকত মোল্লার সঙ্গে সংঘাতে জড়িয়ে আরও কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। প্রকাশ্যে শওকতের বিরুদ্ধে কথা বলেছিলেন এই প্রাক্তন বিধায়ক। শওকত গোষ্ঠী ও আরাবুল গোষ্ঠীর দ্বন্দ্ব ভাঙরে আলাদা মাত্রা নিয়েছিল। ধীরে ধীরে তিনি গুরুত্বহীন হয়ে পড়েছিলেন। এবার আইএসএফ-এ গিয়ে নিজের হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন আরাবুল। দীর্ঘ নাটকের পরে অবশেষে যবনিকা পড়তে চলেছে বৃহস্পতিবার। নওশাদের দলে যোগ দিয়ে কোন আসন থেকে তিনি লড়াই করেন, সেটাও দেখার। 

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের