দুর্গার গহনা তৈরিতে খাওয়া নাওয়া দুরস্ত শিল্পীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস ঘুরলেই পুজো। ঢাকে কাঠি পড়তে বাকি আর কয়েক দিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফলে উচ্ছ্বাসের অন্ত নেই বাঙালির। শুরু হয়েছে কেনাকাটা। এখন থেকেই পুজোর দিনগুলির প্ল্যানিং শুরু। এই দুর্গাপুজো শুধুমাত্র কয়েকটা দিনের আনন্দ নয়। বহু মানুষের মুখে অন্ন যোগাতেও মায়ের আবির্ভাব হয়। মায়ের সম্পূর্ণ প্রতিমা কাঠামো তৈরিতে শিল্পীদের অবদান অনস্বীকার্য। তাই এই কদিন নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত শিল্পীরা। মৃৎ শিল্পীদের থেকে বেশী ব্যস্ত হয়ে পরেছেন মায়ের গহনা শিল্পীরা। তাঁদের হাত ছোঁয়াতেই ফুটে ওঠে মায়ের রুপ। এখন তাই বড়ই ব্যস্ত দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানা এলাকা দাস পাড়ার শিল্পীরা। বংশপরম্পরায় মায়ের গহনার সেট ও ডাকের সাজ তৈরি তাঁদের প্রধান জীবিকা। এই কয়েক মাস ধরে প্রতিমার অলংকার তৈরি করে সারা বছর সংসার চালান।

পরিবারের সকলে কাজে হাত দিলে একটি প্রতিমার সাজ তৈরি করতে এক সপ্তাহ সময় লাগে। বিভিন্ন উচ্চতার প্রতিমার জন্য প্রতিটা সেটের সাজ তৈরি করতে খরচ হয় তিন থেকে দশ হাজার টাকা। প্রতিমার মুকুট, আঁচলা, চালি, বুক চেলি, ঘাড় বেণী, কলকা ও কান মোগর সমগ্র তৈরি করেন এই শিল্পীরা।

গহনার সেট তৈরির পরে কুমোরটুলি থেকে বড় বাজার পর্যন্ত সবজায়গায় পাঠানো হয়। বড় শিল্পের সঙ্গে টেক্কা দিতে পারেনি এই ক্ষুদ্র কুটির শিল্প। আগামীদিনে এই শিল্পের প্রতি যত্নবান হলে ভবিষ্যতে এই শিল্পকে জীবিকা হিসেবে এগোতে পারবে বহু মানুষ। ধীরে ধীরে নতুন প্রজন্মের কাছে এই শিল্প নয়া দিশা হয়ে উঠবে বলেই ধারণা জয়নগরের প্রান্তিক এলাকার এই প্রাচীন শিল্পীরা।

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার