রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার অর্থাৎ আজ সকালে নিজের বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ রাজনীতিতে আসা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন আশিস এবং পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।

রামপুরহাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় বাড়ি আশিস বন্দ্যোপাধ্যায়ের। বাড়ির পাশেই ছিল দলীয় কার্যালয়। রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা কার্যালয়ের জানলা দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে পাওয়া নোটটি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শনিবারও কয়েকজন দলীয় নেতা-কর্মীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। ফলে তার পরের দিনই তাঁর এমন মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি রামপুরহাটের বিধায়ক ছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজ্য সরকারের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্রে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজয়ের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকায় ‘মাস্টারমশাই’ নামে পরিচিত এই প্রবীণ নেতার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও নানা আলোচনা রয়েছে। দুর্নীতি সংক্রান্ত অভিযোগে তাঁর নাম জড়ানো নিয়ে তিনি মানসিকভাবে চাপে ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে। তবে এ বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর