স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের রাতেই রক্তাক্ত নদিয়া। গাড়ি আটকে এক কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু গুলি নয়, নিশ্চিত করতে দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নিহতদের নাম আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান। আনিসুর রহমান প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতির দায়িত্বও সামলেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর ছেলে আবু সুফিয়ানও কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। শনিবার (১৫ অগস্ট) সন্ধ্যায় বেথুয়া-ডহরি রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। নাগাদি রেলগেটের কাছে তাঁদের গাড়ির পথ আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, প্রথমে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর ধারালো অস্ত্র নিয়ে দু’জনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে। 

আরও পড়ুন: ‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

নিহত আনিসুর রহমান নাকাশিপাড়া এলাকায় পরিচিত কংগ্রেস নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে, তাঁর ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পরিবারের দাবি, কল্যাণীতে থেকে এলএলবি পড়াশোনা করছিলেন তিনি। জোড়া খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতদের পরিবার। পরিবারের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। জুব্বার শেখ বর্তমানে জেলে থাকলেও তাঁর অনুগামীরা এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি গোটা রাজ্যজুড়ে রবিবার অর্থাৎ আজ কালা দিবসের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, “নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে আজ। আমরা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা করি। এই রাজ্যে সংখ্যালঘু এবং বিরোধীদের কণ্ঠরোধের অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের লড়াই চলবেই।’ 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর