অশোকনগর পুলিশের জালে ৫ কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার অস্ত্রশস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: ডাকাতির চেষ্টা ব্যর্থ, বেশ কিছু অস্ত্রশস্ত্র, চার চাকা গাড়িসহ ধৃত ৫ জনের ডাকাত দল।ধৃতদের মধ্যে তিন জনের নামে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলায় খুন, মাদক পাচার, ডাকাতি সহ বহু অভিযোগ রয়েছে। খুন,মাদক পাচার,ডাকাতি ও অসামাজিক কাজে যুক্ত থাকা কুখ্যাত সমাজবিরোধীদের গ্রেফতার করল অশোকনগর থানা(Asoknagar P.S.)। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার রাতে অশোকনগরে হরিপুরে জড়ো হয়েছিল।

পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে ধরে ফেলে ।ধৃতরা হল গৌতম বল্লভ, তন্ময় লোধ, শুভ ঘোষ, শুভঙ্কর রজক ও সবুজ নন্দী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’রাউন্ড কার্তুজ ,দুটি পাইপ গান , শাবল, চাকু ও একটি চারচাকা গাড়ি। ধৃতদের মধ্যে তিনজনের নামে উত্তর ২৪পরগনা ও নদীয়ার একাধিক থানায় অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার জেল খেটেছে। ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ পেশ করা হয় বারাসত আদালতে(Barasat Court)।

দুর্গাপুজোর(Durga Puja) আগে রাজ্যে অপরাধের প্রবণতা সাধারণত বাড়ে। সম্প্রতি রানাঘাট ও পুরুলিয়াতে একই সোনার সংস্থার শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। রাজ্যে বেশ কিছু জেলায় ডাকাতি ও চিন্তাই এর ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। কুখ্যাত সমাজবিরোধী, দুষ্কৃতি ও দাগি অপরাধীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি