পাঁচলা ৫০ লাখ কাণ্ডে ফের অসম পুলিশের বাধার মুখে সিআইডি

সিআইডির দাবি, এই কাণ্ডের তদন্তে নেমে গুয়াহাটির এক ব্যবসায়ীর নম্বর পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ীর নাম অশোক ধনুকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচলা ৫০ লাখ কাণ্ডের তদন্তে গিয়ে এর আগে দিল্লি পুলিশ ও অসম পুলিশের বাধার মুখে পড়ে সিআইডি। ফের অসম পুলিশ বাধা দিল তদন্তে। সিআইডির (CID) অভিযোগ, অসম পুলিশ অসহযোগিতা করেছে। প্রশ্ন, ‘কী লোকানোর চেষ্টা?’ তৃণমূল সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির প্রশ্নের চাপে বারবার অস্বস্তিতে পড়ছে বিজেপি। উল্লেখ্য, সিআইডি ইতিমধ্যেই ব্যাপক টাকা উদ্ধার কাণ্ডে স্পষ্ট করেছে বিজেপি- হাওয়ালা যোগ। দাবি, ঝাড়খণ্ড সরকার ফেলার চক্রান্ত করা হয়েছিল। দাবি, যোগ রয়েছে অসম সহ একাধিক রাজ্যের। 

সিআইডির দাবি, এই কাণ্ডের তদন্তে নেমে গুয়াহাটির এক ব্যবসায়ীর নম্বর পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ীর নাম অশোক ধনুকা। তাঁর বাড়িতেই ৪১ এ সিআরপিসি নোটিশ দিতে গিয়েছিল সিআইডি। রাজ্যের তদন্তকারী সংস্থার দাবি, ওই ব্যবসায়ীর বাড়িতে নোটিশ দিতে গেলে বাধা দেয় অসম পুলিশ। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রাখে পুলিশ। বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি সিআইডির দল যখন ফিরে আসছিল গাড়িতে করে অসম পুলিশ তাঁদের অনুসরণ করছিল বলেও অভিযোগ। পরে অসমের ওই ব্যবসায়ীর এলাকার থানায়  নোটিশ দিয়ে ফিরে আসে সিআইডি। করা হয় মেল-ও।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল ভবানী ভবনে সকাল ১০ টার মধ্যে ওই ব্যবসায়ীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ব্যবসায়ীই প্রায় ৫০ লক্ষ টাকার ব্যবস্থা করেছিল।

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৩১ অক্টোবর বৃহস্পতির নক্ষত্র গোচর, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৫ রাশির জাতকদের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ