ফেসবুকে আলাপ, প্রেমের টানে ভিন রাজ্যে পাড়ি, গাইঘাটা থেকে উদ্ধার অসমের নাবালিকা

ফেসবুকে আলাপ, বন্ধুত্ব গড়ায় প্রেমে, প্রেমের টানে ভিন রাজ্যে পাড়ি। অসম থেকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় পালিয়ে এল নাবালিকা, অবশেষে উদ্ধার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুকে আলাপ, বন্ধুত্ব গড়ায় প্রেমে, প্রেমের টানে ভিন রাজ্যে পাড়ি। অসম থেকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় পালিয়ে এল নাবালিকা, অবশেষে উদ্ধার। বর্তমানে আট থেকে আশি মোটামুটি সকলের হাতেই স্মার্ট ফোন। তাই সোশ্যাল মিডিয়ায় বন্ধু পাতানো এখন সহজ। সেখান থেকে মনের মানুষ খুঁজে পাওয়া ও সহজ। আর এভাবেই অপরাধের জাল বিছিয়ে নিচ্ছে অপরাধীরা। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রেমের টানে বিদেশ থেকেও ভারতে এসে ঘর পেতেছেন বহু বিদেশী।

জানা গিয়েছে, গত অক্টোবরে প্রেমের টানে অসম থেকে পশ্চিমবঙ্গে এসেছিল ১৭ বছরের ওই নাবালিকা। সে অসমের বারখোপা জেলার তামুলপুর থানার আঙ্গারকাটা বেনিয়াপুরের বাসিন্দা। মেয়ের খোঁজ না পেয়ে স্বাভাবিকভাবেই তাঁর বাড়ির লোকজন তামলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন গতবছর ২২ অক্টোবর। প্রথমে নাবালিকার বাড়ির লোকজনের সন্দেহ ছিল, তাঁদের মেয়েকে কেউ অপহরণ করেছে। সেইমতো অসম পুলিশ তদন্ত নেমে বিভিন্ন জায়গায় মেয়েটির খোঁজ করে। এরপর অসম পুলিশ পশ্চিম বঙ্গের ডব্লুবিসিপিসিআর-কে বিষয়টি জানায়। ফলে দুই রাজ্যের পুলিশই তদন্ত জোরদার করে। এরপরে গোপন সূত্রে খবর পেয়ে, গাইঘাটা থানার আধিকারিক শুভাশিস দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মেয়েটি কে খুঁজতে গতকাল বুধবার (২৫ মার্চ) রাতে হাঁসপুর বাজারে হানা দেয়। সেখান থেকেই নিখোঁজ অসমীয়া নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়। সেখানেই মেয়েটি স্বীকার করে যে, তাঁকে তাঁর বাড়িতে ব্যাপক মারধর করত তাঁর বাবা-মা। ফেসবুকে তাঁর সঙ্গে এক পুরুষের আলাপ হয়েছিল।

বাবা-মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামান্য আলাপচারিতাতেই ছেলেটির কাছে পালিয়ে গাইঘাটায় চলে আসে নাবালিকা। অবশেষে আদালত পুলিশকে তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে বলে, সেইমতো মেয়েটিকে তাঁর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন গাইঘাটা থানার পুলিশ। আর তাঁদের বাড়ির মেয়ের খোঁজ পেয়ে মেয়েটির পরিবার পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ