ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে বিধানসভা নির্বাচনের পর ফলহারিণী অমাবস্যা তিথিতে পুজো দিতে এলেন সস্ত্রীক বিধানসভার অধ্যক্ষ(Assembly Speaker) রথীন্দ্রনাথ বোস । দক্ষিণেশ্বর থানার নিরাপত্তার মধ্য দিয়ে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন অধ্যক্ষ। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন , রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন। তিনি এও বলেন,বিধানসভায় তৃণমূলের বিধায়করা এবং বিরোধী দল নেতা ঘর ছাড়া প্রসঙ্গ নিয়ে হইচই করছেন। অধ্যক্ষের দাবি, ভুলে গেলে চলবে না যখন পশ্চিমবাংলায় তৃণমূল সরকার ছিল তখন প্রচুর বিজেপি কর্মী ঘরছাড়া ছিলেন।

তাও আজকে দাঁড়িয়ে আমরা বিরোধীদের বলছি তাদের কর্মীদের ঘরে ফিরিয়ে আনা হবে । এখন দেখার বিষয় অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস(Speaker Rathindranath Bose) যে নির্দেশ দিয়েছেন বিরোধীদের নিয়ে তাতে মান্যতা দিয়ে কতটা বাস্তবে রূপ নেয় ঘর ছাড়া দের ঘরে ফেরানোর বিষয়টি । বিধানসভার অধ্যক্ষ দাবি করেছেন, মা কালীর পুজো করেন সনাতনীরা।

মায়ের কাছে তিনি এসেছিলেন ধন্যবাদ জ্ঞাপন করতে এই কারণে কারণ মা আশীর্বাদ করেছেন বলেই বঙ্গে বিজেপি শাসন ক্ষমতায় আসতে পেরেছে। তাই তিনি ফলাহারিণী অমাবস্যা তিথিতে মায়ের কাছে রাজ্যবাসীর যাতে মঙ্গল হয় এবং রাজ্যের ভালো হয় সেই প্রার্থনা জানিয়ে গেলেন। রাজ্যবাসী ভালো থাকলে তবেই রাজ্যে পরিবর্তন সার্থক রূপ নেবে বলে জানান অধ্যক্ষ।

শনিবার সকাল থেকেই ফলহারিণী অমাবস্যা তিথি উপলক্ষে দক্ষিণেশ্বর(Dakhineswar) ও তারাপীঠে(Tarapith) ভক্তদের ভিড় উপচে পড়েছে। বিশেষ পুজো হবে রাতে। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও মাহাত্ম্য আছে। কথিত আছে, এদিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করতে ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তার প্রকাশ সর্বত্রই। তবুও ফলহারিণী অমাবস্যায় বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি আসে জীবনে।

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর