পর্ষদ চাকরির নিয়োগ পত্র তুলে দিল ববিতার হাতে

অবশেষে আদালতের নির্দেশ মেনে আজ, ৩০ জুন নিয়োগপত্র পেলেন ববিতা সরকার। ববিতা সরকারের বেতন হবে, ৪২ হাজার ৬০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে চাকরি পেলেন এসএসসি মামলাকারী ববিতা সরকার (BABITA SARKAR)। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বৃহস্পতিবার চাকরির নিয়োগপত্র তুলে দেয় তাঁর হাতে। উল্লেখ্য, গত সোমবারে সুপারিশ পত্র হাতে পেয়েছিলেন ববিতা সরকার।

ববিতা সরকারের বেতন হবে, ৪২ হাজার ৬০০ টাকা। উল্লেখ্য, হাইকোর্টের (HIGH COURT) নির্দেশ মত সোমবার, ২৭ জুন সুপারিশপত্র পেয়েছিলেন ববিতা সরকার। তিনি চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারীর স্কুলেই। প্রসঙ্গত, ববিতা সরকার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মামলাকারী ছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন তাঁর নামের পরে অঙ্কিতার নাম থাকলেও কী করে ববিতা চাকরি পাননি। সেই মামলায় জয়ী হয়েছেন ববিতা।

শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা অধিকারী। কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি করতেন তিনি। সেই স্কুলেই চাকরি করবেন ববিতা। গত সোমবার সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের দফতর থেকে তাঁর হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হয়েছিল। ওই দিন ববিতা সরকার তাঁর স্বামী সঞ্জয় কর্মকারের সঙ্গে এসএসসি দফতরে গেলে তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতার শূন্যপদে চাকরি দিতে হবে ববিতাকে। সুপারিশপত্র দিতে হবে ২৭ জুনের মধ্যে। মঙ্গলবার সেই সুপারিশপত্র পাঠাতে হবে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে। ৩০ জুনের মধ্যে দিতে হবে নিয়োগপত্র। অবশেষে আদালতের নির্দেশ মেনে আজ, ৩০ জুন নিয়োগপত্র পেলেন ববিতা সরকার।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ