বাদুড়িয়ায় এবার SIR আতঙ্কে মৃত্যু হল বৃদ্ধার, এলাকায় শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: আবারো SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ বৃদ্ধার।নাম-অনিতা বিশ্বাস (৭৫)।বাদুড়িয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা ।অভিযোগ- SIR এর ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পর অনিতা বিশ্বাসের হিয়ারিংয়ে ডাক আসে । গত ৫ তারিখ তিনি হেয়ারিং এ যান এবং কাগজপত্র দেখানোর পর সদুত্তর না পেয়ে অনিতা বিশ্বাস(Anita Biswas) চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ৭ তারিখে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের লোক তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে বিগত কদিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকেন । রবিবার গভীর রাতে তার হাসপাতালেই মৃত্যু হয়। এই অভিযোগ করেন অনিতা বিশ্বাস (৭৫) – এর স্বামী বিরাজ বিশ্বাস(Biraj Biswas) । এখানকার স্থায়ী বাসিন্দা । কোন অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্টে স্বামী বিরাজ বিশ্বাস ও ছেলেদের নাম আসলেও অনিতা বিশ্বাস এর নাম আসেনি ।

কিন্তু তার আগে ১৯৯৫ সালের ভোটার লিস্টে তার নাম ছিল । কোন কারনে ২০০২ সালের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায় তা কেউই বুঝে উঠতে পারছেন না । কিন্তু তারপরে আবার তার নাম ভোটার লিস্টে ওঠে । এবার SIR চালু হলে তিনি তার নথিপত্র সহ সবকিছুই জমা দেন । কিন্তু ২০০২ সালের ভোটার লিস্ট না দিতে পারলেও তার আগের ভোটার কার্ড এবং পরে ভোটার কার্ড সহ তার অন্যান্য নথি সবই জমা দেন। তারপরও তার হেয়ারিং এ ডাক আসে ।

৫ ই জানুয়ারি হিয়ারিং এ গিয়ে নথিপত্র সবকিছু জমা দেওয়ার পরেও আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবানি না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন আতঙ্কগ্রস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ৭ তারিখে তার ব্রেন স্ট্রোক হয় । হাসপাতালে চিকিৎসা থাকাকালীন রবিবার গভীর রাতে তার মৃত্যু হয় । মৃতের পরিবারের পাশে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বুরাহনুল মুকাদ্দিম শাহনাওয়াজ সরদার ,সুভাষ সাহা, বাদুড়িয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য বনি ভট্টাচার্য সহ তৃণমূল নেতৃত্ব তাদের পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া এই পুরো বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন।এই নিয়ে এসআইআর আতঙ্কে বসিরহাট মহকুমায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৪।

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের