বাদুড়িয়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের নর্দমায় মেয়াদ উত্তীর্ণ ওষুধের পাহাড়, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের ড্রেনে মেয়াদ উত্তীর্ণ ওষুধের পাহাড়।এলাকার মানুষের অভিযোগ,সাধারণ মানুষকে এখান থেকে ওষুধ না দিয়ে সেই সব ওষুধ রেখে দিয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ফেলে দেওয়া হয়।পাশাপাশি তাদের অভিযোগ এখানে কোন ডাক্তার নেই। চিকিৎসার পরিষেবা নেই। উত্তর ২৪পরগনা জেলার বাদুড়িয়ার(Baduria) মাসিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর ঘটনা ।বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে ড্রেনে ওষুধের পাহাড় । মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে রেখেছে সেখানে । এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ(Expairy Date Medicine) থেকে এলাকার মানুষের সমস্যা হতে পারে পাশাপাশি বাচ্চারা খেলা করে তাদেরও ক্ষতি হতে পারে বলে দাবি স্থানীয়দের ।

পাশাপাশি স্থানীয়দের এটাও দাবি যে এই স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসার পরিষেবা নেই । ডাক্তার আসে না । আসলেও রোগী দেখে তাদের কোন ওষুধ দেয় না । এইসব ওষুধ রেখে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেগুলোকে সব খোলা জায়গায় ফেলে দেওয়া হয়।

এই বিষয়ে বাদুড়িয়ার BMOH বলেন,আমি বিষয়টা জানি না। দেখে উপযুক্ত ব্যবস্থা নেব । পাশাপাশি তিনি এটাও বলেন , চিকিৎসকের অভাব আছে ।তাই নিয়মিত ওই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার থাকে না । এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকলেই এই ঘটনায় সুস্থ সমাধান চাইছেন।একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে নর্দমায় বা জঞ্জালে স্তুপে আধার বা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে এবং তাকে ঘিরে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে , সেই সময় নর্দমায় মেয়াদ উত্তীর্ণ ওষুধের পাহাড় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮