SIR এর নথি দিয়ে যেতে ফোন করে ডাকার পর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ , চাঞ্চল্য বাদুড়িয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: SIR এর নথি দিতে হবে এই বলে ফোন করে ডাকার পর ব্যক্তি নিখোঁজ।নিখোঁজ ব্যাক্তিকে এখনো কেন খুঁজে পেল না পুলিশ সেই অভিযোগে রাস্তা অবরোধ নিখোঁজ ব্যক্তির পরিবার ও এলাকার মানুষের।বাদুড়িয়া থানার(Baduria P.S.) তেতুলিয়া রোডের ঘটনা ।নাসির আলী(৩৮) বছর বয়স । বাদুড়িয়ার পাপিলা এলাকায় বাড়ি ।গত পরশুদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ । মঙ্গলবার সারাদিন খোঁজাখুঁজির পর চাতরা এলাকার একটি খাল থেকে তার মোটরবাইক ও জুতো উদ্ধার হয় । কিন্তু তার কোন খোঁজ মেলেনি । মোবাইলের সুইচ বন্ধ ।

তাঁকে অবিলম্বে খুঁজে বের করার দাবিতে রাস্তা অবরোধ করেন তার আত্মীয় ও গ্রামবাসীরা ।গত পরশুদিন সন্ধ্যায় একটি ফোন আসে তাঁর কাছে । ফোনে বলা হয় তাঁর SIR সংক্রান্ত কারণে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে অবিলম্বে দেখা করতে হবে । AERO এর পরিচয় দিয়ে ফোন করেন । কোন একটি ঠিকানা ফোনে জানায় সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে । নাসির আলী তড়িঘড়ি তার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার কিছু সময় পর থেকেই তার মোবাইলের সুইচ বন্ধ । তার কোন খোঁজ মিলছে না । বাদুড়িয়া থানায় তার পরিবারের তরফ থেকে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে ।

এরপরই পুলিশ তার খোঁজ শুরু করে । বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর তার জুতো দেখে চিনতে পারেন তার পরিবার । সেই জুতোর নিশানা ধরে পার্শ্ববর্তী খালে গতকাল সারাদিন ধরে খোঁজাখুঁজির পর তার মোটরবাইক উদ্ধার হয় খাল থেকে। কিন্তু তাকে এখনো উদ্ধার করা যায়নি । রীতিমত উদ্বেগে তাদের পরিবার ।আর তাঁকে উদ্ধারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পাড়া-প্রতিবেশী থেকে স্থানীয় মানুষজন ।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ