বাগদায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া একই পরিবারের দুই বউকে ধরে আনল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: শ্বশুর,শাশুড়ি ও তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হল না বাগদার মালিদার এক বাড়ির দুই বউয়ের । বাগদা থানার পুলিশ গ্রেফতার করল কৃত্তিমান বড় বউ কুলচান মল্লিক(Kulchan Mallick) ও ছোট বউ নাজমা মন্ডলকে(Nazma Mandal) ।উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায়(Bagda P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে জানানো হয় তার স্ত্রী নাজমা মন্ডল ও বৌদি কুলচান মন্ডলের বিরুদ্ধে । তার অভিযোগ ছিল তার স্ত্রী ও বৌদি , মা-বাবা ও তিন মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে অচেতন করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়ে চড়ে বসে বাগদা থানার পুলিশ ।

অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই দুই বউকে গ্রেফতার করে । আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ । ধৃতদের বুধবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বাগদা থানার পুলিশ ।চায়ের সঙ্গে বিষ মিশিয়ে ছিল কিনা প্রশ্ন করতেই বড় বউ কুলচান মল্লিক জানিয়েছেন চায়ের সঙ্গে বিষ মিশায় নি।ঘুমের ওষুধ দিয়েছিলাম পালানোর জন্য । যাতে আমরা পালিয়ে গেলে দেখতে না পায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকে(Bagda Block) অবিশ্বাস্য কাণ্ড। দুই বউকে নিয়ে চম্পট দেয় এক যুবক। অভিযোগ, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুর – শাশুড়ি ও তিন মেয়েকে অচেতন করে পালিয়েছে অভিযুক্ত।

ঘটনাটি ঘটে মালিদা গ্রামে(Malida Village)। পরিবারের অভিযোগ, গ্রামেরই আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুই বউয়ের অবৈধ সম্পর্ক ছিল। আগে ওই পরিবারের বড় বউ এর সঙ্গে সম্পর্ক ছিল। তাকে নিয়ে দুবার পালিয়ে গিয়েছিল। পরে সম্পর্ক গড়ে ওঠে পরিবারের ছোট বউ এর সঙ্গে।সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিসুর শেখ দেখতে পান তার বাবা-মা ও তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে।ছোট ভাই আনিসুর শেখ সে জানায় “এর আগেও আরিফ আমার স্ত্রী আর বড় বৌদিকে নিয়ে পালিয়েছিল। বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছিল। এবার চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মা ও বাচ্চাদের অচৈতন্য করে পালিয়েছে। আমি চাই আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”মা দক্ষিণা শেখ বলেন,“ওরা চা খাইয়ে আমাদের অচেতন করে রেখে চলে গেছে। আমি চাই আরিফকে কড়া শাস্তি দেওয়া হোক।”

আহার আলী শেখ এর বাবা বলেন,“আমাদের অজ্ঞান করে রেখে দুই বউকে নিয়ে পালিয়ে যায়। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।”সোনিয়া মোল্লা অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন,“আমি জানতাম আমার স্বামীর সঙ্গে ওদের সম্পর্ক আছে। কিন্তু এবার একসঙ্গে দুই বউকে নিয়ে পালিয়ে যায়। আমারও একটা জীবন আছে, আমার বাচ্চাদের জীবন আছে। আমি চাই আরিফ আর ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”এই ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজা হচ্ছে দুই সুন্দরী বউ আর তার প্রেমিককে। চাঞ্চল্য সৃষ্টি হয় বাগদা এলাকা জুড়ে।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর