এপ্রিলে একটানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

আগামী এপ্রিল মাসে একটানা ১৫ দিন বন্ধ থআকবে বাগডোগরা বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের প্রয়োজনীয় সংস্কারারের জন্যই এই সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: আগামী এপ্রিল মাসে একটানা ১৫ দিন বন্ধ থআকবে বাগডোগরা বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের প্রয়োজনীয় সংস্কারারের জন্যই এই সিদ্ধান্ত। ফলে আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল উড়ানের ওঠানামা বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দরে। উত্তরবঙ্গের এই একমাত্র বিমানবন্দর গোটা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। ফলে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর এক পক্ষকাল ধরে বন্ধ থাকলে ব্যবসায়ী মহল থেকে শুরু করে পর্যটক মহল চরম সমস্যায় পড়বেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এখান থেকে উড়ানে প্রায় প্রতিদিন বহু রোগীকে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ফলে চিন্তায় সাধারণ নাগরিকরাও।

সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার তরফেই রানওয়েতে জরুরী মেরামতির কাজ চলছে বাগডোগরা বিমানবন্দরে। বায়ুসেনা দেড় বছর ধরে রাতেই কাজ করছিল। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা শুভ্রমণি পি জানিয়েছেন, বায়ুসেনার তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে, শেষ পর্যায়ের কাজের জন্য বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ রাখা জরুরি। তাই ১৫ দিন মতো বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, তাই আবেদন মেনে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার-সহ দার্জিলিংয়ের জেলাশাসককে জানানো হয়েছে। সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরে প্রতিদিন ৩৬টি অসামরিক বিমান ওঠানামা করে। গড়ে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করে। তবে উত্তর-পূর্ব ভারত ও সিকিমের দিক থেকে এই বিমানবন্দর ভারতীয় বিমানবাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২