বাগনানে ৫ কিলোমিটার দীর্ঘ পথ টোটোয় চেপে শুনানি কেন্দ্রে হাজির গর্ভবতী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি ,বাগনান: হাওড়া জেলার বাগনানে রবিবার দুপুরে এসআইআর শুনানি ক্যাম্পে দেখা মিলল এক গর্ভবতী মহিলার দেখা। তাঁর নাম রুকসানা খাতুন(Rukshana Khatun)। যদিও নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ওই মহিলা তাঁর আত্মীয়কে তথ্য দিয়ে পাঠালে তা জমা দিলেই হত। কিন্তু কারোর উপর কোন ভরসা না করেই ওই মহিলা এসে দাঁড়ান গ্রাম পঞ্চায়েতের এসআইআর(SIR) শুনানি কেন্দ্রে। তিনি গর্ভবতী বুঝতে পেরে অন্যান্য ভোটাররা তাকে একটি চেয়ার এগিয়ে দেন। অনেকটা পথ ধকল নিয়ে আসায় তিনি রীতিমতো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন।ঘটনাটি হাওড়া বাগনানের(Bagnan) হাল্যান গ্রাম পঞ্চায়েতের। ওই মহিলা জানিয়েছেন,”প্রায় ৫ কিলোমিটার একটানা টোটোয় চেপে এসেছেন তিনি।

আর ওই মহিলার এই ধরনের হয়রানি মানতে নারাজ অন্যান্য মহিলারা। তবে শুধু গর্ভবতী মহিলা(Pregnant Lady)  নন এদিন টোটো(TOTO) ভাড়া করে প্রতিবন্ধী ভোটারদের ওই শুনানি কেন্দ্রে উপযুক্ত নথি নিয়ে হাজির হতে দেখা যায়। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলেন যেভাবে ডোমজুড়ের মানুষকে নির্বাচন কমিশন শুনানি কেন্দ্রে ডেকে এনে হেনস্থা করছে, আগামী দিন ব্যালট বাক্সে তার জবাব দেবেন সকলে। ডোমজুড়ের মানুষ এই হেনস্থার বদলা নেবে ভোট মেশিনে। একের পর এক শুনানি কেন্দ্রে বয়স্ক মানুষদের কখনো ছেলের কোলে অথবা নাতির পিঠে করে আসতে দেখা গিয়েছে এর আগে। প্রাক্তন সেনা অফিসার থেকে শুরু করে বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সকলকেই শুনানি কেন্দ্রে উপযুক্ত নথি নিয়ে রবিবার হাজির হতে হয়েছে। আর শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে প্রত্যেকেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেন তিনি সমস্ত নথি দেওয়ার পরেও তাকে অযথা শুনানি কেন্দ্রে ডেকে এনে হেনস্থা করা হয়েছে। তার পাসপোর্ট চাওয়া হয়েছে। কিন্তু তিনি কেন পাসপোর্ট দেবেন? প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী। শশী পাঁজা অভিযোগ করেন, তিনি পাসপোর্ট দেবেন না। অন্য নথি দিয়েছেন ।কিন্তু তার সন্দেহ রয়ে গেছে ।

১৪ ফেব্রুয়ারি যে চূড়ান্ত খসড়া তালিকা বের হবে তাতে তার নাম বের হবে কিনা তিনি বুঝতে পারছেন না। তবে তিনি পাসপোর্টকে কমিশনের কাছে নথি হিসেবে পেশ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।এর আগে ভোটারদের বহু দূরে গিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়ে নথি জমা দিতে হয়েছে যারা নোটিশ পেয়েছিলেন। রবিবার থেকে নিকটবর্তী পঞ্চায়েত অফিস ব্লক অফিস গুলিতে এই শুনানি পর্ব শুরু হয়েছে। অনেককেই শুনানি কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুনানি নোটিশ পাওয়া ভোটাররা প্রত্যেকেই খুব উগড়ে দিয়ে বলেছেন বছরের পর বছর একাধিক নির্বাচনে তারা ভোট দিয়েছেন। এবার কেন তাদের এই হেনস্থা?

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর