বকটুই কাণ্ডে অভিযুক্ত জাহাঙ্গীরকে হেফাজতেই চাইল না সিবিআই

বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্তের রহস্য মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন। তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে মৃতের পরিবার। শুধু তাই নয়, আজ শিলং থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকটুই কাণ্ডের অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী জাহাঙ্গীর। গত ৭ ডিসেম্বর তাকে গ্রেফতার করে সিবিআই (CBI)। এবার কি তাকে নিয়েও পিছু হঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

ভাদু শেখের সৎ ভাই জাহাঙ্গীর। প্রায় ৯ মাস ফেরার থাকার পরে বকটুই থেকে গত ৭ ডিসেম্বর জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরের দিন তাকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক ধৃতের ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই মেয়াদ শেষ হয়েছে আজ। আজ ধৃতকে ফের আদালতে পেশ করা হয়। তবে এদিন আর সিবিআই ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়নি। বিচারক আগামী ৯ দিন পর্যন্ত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন উঠছে, তবে কি লালনের মৃত্যুর পরে পিছু হঠল সিবিআই?

উল্লেখ্য, গতকাল অস্বভাবিক মৃত্যু হয়েছে বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। মৃতের পরিবারের দাবি, ঘুষ চেয়ে বেঢড়ক মারধর করার পর খুন করা হয়েছে লালনকে। এমনকি লালনের স্ত্রীকেও হুমকি দেওয়া এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিআইডি তদন্তের দাবি জানিয়েছিল মৃতের পরিবার। লালনের রহস্যমৃত্যু কাণ্ডে আজ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

বকটুই গ্রামে পথ অবরোধ হয়েছে। বিক্ষোভ চলছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে। তবে কি এই পরিস্থিতিতে পিছু উঠল সিবিআই? তাই কি জাহাঙ্গীরকে আর হেফাজতে নিতে চাইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু