বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকারের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সমেত বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত। এই অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বহরমপুর থানার(Baharampur P.S.)পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার(Dy.Police Super) (শৃঙ্খল ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯এমএম বোরের গুলি, চারটে ম্যাগজিন বাজেয়াপ্ত করে। ওই ঘটনায় অসীম সরকারের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল।

পুলিশকে দেখে ওই দুজন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।’এই অস্ত্রশস্ত্র বিভিন্ন অসামাজিক কাজে যারা যুক্ত তাদের সাপ্লাই করা হত বলে পুলিশের দাবি। পলাতক দুজনকে খুঁজছে পুলিশ। যেহেতু বাড়িতে এই অস্ত্র ও গুলি মজুদ ছিল তাই অসীম সরকারের স্ত্রী টুকু সরকারকে(Tuku Sarkar) পুলিশ গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। কতদিন থেকে পলাতক অসীম সরকার বেআইনি আগ্নেয়াস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত করছে।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়