ক্যালেন্ডারে প্রয়োজনীয় নম্বর দিয়ে সাহায্যের উদ্যোগ বালুরঘাট পৌরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: মানুষের জন্য কাজ এবং মানুষের পাশে থাকার বার্তা প্রতিনিয়ত দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আদর্শকে পাথেয় করেই বালুরঘাট পৌরসভার (Balurghat Municipality) ২২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় ক্যালেন্ডার তুলে দিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান (Vice Chairman) প্রদীপ্তা চক্রবর্তী। জানা গেছে, এই ক্যালেন্ডারের মাধ্যমেই সাধারণ মানুষের পাশে থেকে সারাবছর সব রকম সাহায্যের জন্য একাধিক নম্বর দেওয়া হয়েছে সেখানে।

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)আদর্শকে সামনে রেখে প্রতিনিয়ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। রাজনীতির উর্ধ্বে তার এই কর্ম প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। দোকানদার থেকে শুরু করে গৃহিণী সকলের হাতেই তুলে দেওয়া হয়েছে এই প্রয়োজনীয় কালেন্ডারটি।

যেখানে পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রয়োজনীয় মোবাইল ফোন নাম্বার থাকছে চোখের সামনে। কোন প্রয়োজনে ফোন নাম্বার খুঁজতে আর কারোর কাছে যেতে হবে না। ক্যালেন্ডারের দিকে চোখ দিলেই চোখের সামনে ভেসে উঠবে প্রয়োজনীয় টেলিফোন নাম্বার। বালুরঘাট পুরসভাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে এই ক্যালেন্ডার(Calendar) গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সকলে।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!