বালুরঘাট পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষেরও বেশি টাকা উধাও, অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: ট্যাব কেলেঙ্কারির পর এবার পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হল ১৪ লক্ষ টাকা। বালুরঘাট পুরসভার(Balurghat Municipality) ব্যাংক একাউন্ট থেকে উধাও হয়েছে ১৪ লক্ষর বেশি টাকা। কে বা কারা পুরসভার টাকা গায়েব করল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান(Chairman) অশোক মিত্র এই টাকা উধাও এর বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ লিপিবদ্ধ করেছেন। পুরসভার ব্যাংক একাউন্ট থেকে ধাপে ধাপে মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা উধাও হয়েছে।

তিনটি চেকের মাধ্যমে এই টাকা তুলেছে প্রতারকেরা। চেয়ারম্যানের অভিযোগ যে চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে তা পুরসভার পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। যে তিনটি চেকের মাধ্যমে এই টাকা প্রতারণার ঘটনা ঘটেছে সেই চেক নাম্বার গুলি হল ৫৩৭৭১, ৫৩৭৭২, ৫৩৭৭৩। কিভাবে ব্যাংক কর্তৃপক্ষ পুরসভার টাকা অন্য একাউন্টে পাঠিয়ে দিল তা জানতে ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। যদি পুরসভার টাকা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত না দেয় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ওই চিঠিতে চেয়ারম্যান ষষ্ঠ জানিয়ে দিয়েছেন।

একই সঙ্গে চেয়ারম্যান-এর পক্ষ থেকে বালুরঘাট থানা(Balurghat P.S.) জেলা পুলিশ সুপার ও জেলা শাসক কে লিখিত অভিযোগ জানানো হয়েছে ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি তাদের শাখায় এমন কোন অনিয়মের ঘটনা ঘটে নি। তাদের দাবি বিষয়টি সদর দপ্তরের জানানো হয়েছে কিভাবে ঘটল, তা তদন্ত হচ্ছে। ছাত্র ও ছাত্রীদের ট্যাপ কেলেঙ্কারি(Tab Skam) নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, সেই সময় বালুরঘাট পুরসভার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী