প্রাণের মায়া তুচ্ছ করে গর্ভবতীকে উদ্ধার করলেন বামনডাঙার BMOH

Share:

নিজস্ব প্রতিনিধি: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরের বহু স্থান। একাধিক এলাকায় নেমেছিল ধস। ভয়াল রূপ নিয়েছিল উত্তরের বালাসন। জলের তোড়ে ভেঙেছিল ব্রিজ। বিপর্যস্ত হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়েছিল শিলিগুড়ি-মিরিক যোগাযোগ। বাংলা-সিকিম লাইফলাইন বিধ্বস্ত হয়েছিল। শিলিগুড়ি থেকে সিকিমগামী রাস্তায় ধস নামে। বন্ধ করে দেওয়া হয় কালিম্পং-দার্জিলিং রাজ্য সড়ক। উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। ঘোর অন্ধকার নিশি কাটিয়ে অবশেষে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। আর তাতে সহায় হচ্ছেন বহু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ।

নিজের প্রাণকে তুচ্ছ করে গর্ভবতীকে উদ্ধার করলেন নাগরাকাটা বামনডাঙার BMOH। বর্তমানে বামনডাঙার BMOH ডক্টর মোল্লা ইরফান হোসেন। জিপলাইনে করে অত্যন্ত ঝুঁকি নিয়ে নিজের প্রাণকে তুচ্ছ করে এক গর্ভবতীকে উদ্ধার করেন তিনি। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মোল্লা ইরফান হোসেন গুরুত্ব দিয়েছেন শুধু নিজের কর্তব্যকে। সম্প্রতি উত্তরবঙ্গে হওয়া বৃষ্টিতে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায় নেমেছে ধস, বহু মানুষ আশ্রয়টুকু হারিয়েছেন। মৃত্যু হয়েছে একের পর এক মানুষের। জলের তোড়ে ভেসে গিয়েছে চিতা, হাতি, গণ্ডারের মতো বন্যপ্রাণীরা।

 

BMOH ডক্টর মোল্লা ইরফান হোসেন একটি দড়িকে শক্তি করে ভূমিধসে বিচ্ছিন্ন এলাকা বামনডাঙা থেকে আহতদের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী। একসঙ্গে দুটি প্রাণ রক্ষা করেছেন তিনি। একজন চিকিৎসক হয়ে তিনি নিজের যথার্থ কাজই করেছেন। প্রাণ বাঁচানোই যার কাজ তিনি তো এ’কাজ করবেনই। তাঁর প্রচেষ্টার সেই ভিডিও এখন ভাইরাল। তবে তাতে বিশেষ ভাবিত নন তিনি। নিজের কাজেই আপাতত মন দিতে চান ডক্টর মোল্লা ইরফান হোসেন।

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI