চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেহাল রাস্তা পাকা করাকে কেন্দ্র করে রাজনীতি, ক্ষুব্ধ গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তা বেহাল। বনগাঁর বিজেপি সাংসদ এসে পিচের রাস্তা তৈরির জন্য টাকা স্যাংশন করে। এমপির টাকায় কাজ না করে ওই একই জায়গায় ঢালাই রাস্তা করার জন্য নতুন করে টাকা স্যাংশন করার অভিযোগে ক্ষুব্ধ সুন্দরপুর(Sundarpur) গ্রাম পঞ্চায়েতের জামদা আদিবাসী পাড়ার বাসিন্দারা।

বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দশক ধরে এলাকার রাস্তা নেই। এলাকার যাতায়াতের একটি মাত্র মাধ্যম এই রাস্তা। দীর্ঘদিন ধরে তারা পাকা রাস্তার দাবী করে আসছে। সম্প্রতি বনগাঁর (Banga)সাংসদ শান্তনু ঠাকুর এই গ্রামে এসেছিলেন। তিনি ২৫শে জানুয়ারি ১৩০০ মিটার রাস্তা পিচের তৈরির জন্য ৩৫ লক্ষ টাকা নাকি অনুমোদন করেন মৌখিকভাবে। নির্বাচনের আগে বিজেপির সাংসদের শুরু হয়েছে চমক দেখানোর পালা।

এরপরেই পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে ঢালাই রাস্তা করার জন্য ২৯শে জানুয়ারি ২৯ লক্ষ টাকা স্যাংশন করে।এই খবর জানাজানি হতেই পিচের রাস্তার দাবীতে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন | স্থানীয় বিজেপির দাবি লোকসভা নির্বাচন বিজেপির সাংসদদের টাকা কাজে লাগানো হবে না। এই কারণেই নতুন করে ওই রাস্তার উপর টাকা স্যাংশান করেছে পঞ্চায়েত।

সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পঞ্চায়েত প্রধান । তৃণমূলের দাবি ও এই রাস্তাটি পাকা করার বিষয়ে সিদ্ধান্ত পঞ্চায়েত নির্বাচনের আগেই নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে বকেয়া টাকা দিচ্ছে না। তবুও উন্নয়নের কাজে খামতি রাখছে না রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ ভোট পেতে সস্তার রাজনীতি শুরু করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, সাধারণের মতো ডালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ