এই মুহূর্তে

বনগাঁয় কাকাকে হাতুড়ি ও ইট দিয়ে নৃশংস ভাবে খুন করল ভাইপো

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: জমি জমা নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ কাকাকে হাতুড়ি ও ইট দিয়ে থেঁতলে এবং পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইপো ও তার মায়ের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার(Banga P.S.) চাঁদা জামতলা এলাকায় | মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়ালে ইতিমধ্যে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে।পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধর নাম হানেফ মন্ডল(৫৮) |অভিযুক্তদের নাম ইয়ানুর মন্ডল ও তার মা আজিফা মন্ডল । পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ ছিল।

বুধবার তা চরম পর্যায়ে পৌঁছয়। আচমকা নূর ও আজিবা বৃদ্ধ হানিফকে(Hanif) ধরে হাতুড়ি(Hammer) দিয়ে তার মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে তখন তার মাথায় ইট দিয়ে বারবার থেঁতলে তাকে খুন করে। রক্তাক্ত হানিফকে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। হানিফের বউ মুসলিমা মন্ডল বলেন, কাকারা আমাদের জায়গা দখল করে সিঁড়ি বানাচ্ছিল। আমার শ্বশুর বাধা দেন তখনই কাকা শ্বশুরের ছেলে ও বউ আমার বাবাকে আক্রমণ করে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং মাটিতে পড়ে গেলে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আটক ভাইপো এবং তার মাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করবে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে পুলিশ। জানা গিয়েছে ,আজিফার ছেলে ইয়ানূর গ্রামে বিভিন্ন লোককে মারধর করে। এর আগেও পরিবারের সদস্যদের মারধর করতো। এ বিষয়ে স্থানীয় মহিলা থানায় অভিযোগ হলে কিছুদিন চুপ থাকলেও। থানায় অভিযোগ করার বদলা নিতেই বুধবার নিশংস ভাবে সম্পত্তির বিবাদ এর জেরে কাকাকে খুন করার ঘটনা ঘটায়। এই ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরিবারের অন্যান্য সদস্যদের দাবি ধৃত ইয়ানুর এবং তার মা আজিফার দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। পুলিশ ঘটনাস্থল থেকে যে হাতুড়ি ও ইট দিয়ে হানিফ মন্ডলকে খুন করা হয়েছে সেগুলি রক্তমাখা অবস্থায় আটক করে।

Published by:

Share Link:

More Releted News:

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে প্রার্থীদের তালিকায় থাকা শিক্ষকদের শোকজ, চাঞ্চল্য পুরুলিয়ায়

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

চরম গোষ্ঠীদ্বন্দ্বে ‘বিরক্ত’ স্মৃতি, প্রচার না সেরেই ফিরলেন বিজেপি নেত্রী

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ