হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাকিমপুর: মঙ্গলবার সীমান্তে শতাধিক বাংলাদেশি, অপেক্ষায় আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য।এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করত এতদিন। সোমবারের পর মঙ্গলবার , স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে(Hakimpur Border) শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছে । মঙ্গলবার সংখ্যাটা ৫০০ এর আশেপাশে । সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় ।এতদিন ধরে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত তারা SIR চালু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে । আর সেই কারণেই বাক্স পেট্রা নিয়ে সীমান্তে হাজির হয়েছে ।

সোমবার আমরা দেখেছিলাম ৩ শতাধিক বাংলাদেশি সীমান্তে জড়ো হয়েছিল বাংলাদেশের ফিরে যাওয়ার জন্য । মঙ্গলবার সংখ্যাটা আরোও বেড়েছে । এর আগে, সোমবার দেখা যায় ৩০০ জন বাংলাদেশি হাকিমপুর চেক পোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য। সকলেই ওপার বাংলায় ফিরতে চায়।ভারতবর্ষের বারোটা রাজ্যে এস আই আর লাগু হয়েছে। পাশাপাশি পশ্চিমবাংলাতে এসআইআর (SIR)ইতিমধ্যে লাগু করার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতো আবার পরিচারিকার কাজ করত একসময় এদেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করছিলেন।

এবার তাদের বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ – হাকিমপুর সীমান্তে। রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবার পত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে। সেই ছবি দেখা গেল সোমবার সকাল বেলায় হাকিমপুর চেকপোস্টে(Hakimpur Check Post)। প্রায় তিন শতাধিক বাংলাদেশি সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষ্মীর জওয়ানরা তাদেরকে আটকেয়েছে ।বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে ।এই ছবি দেখে রীতিমতো বিস্মিত স্বরূপনগরের মানুষ ।রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনিভাবে বসবাস করার পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুঠে ওয়ালা বিভিন্ন দিনমজুর কাজের সঙ্গে যুক্ত ছিল এইসব বাংলাদেশি নাগরিকরা। এস আই আর প্রক্রিয়া শুরু হতে তাদের অভিমুখ এবার ওপার বাংলা।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়