শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তপ্ত বারাসত, ভাঙচুর আইএনটিটিউসি’ র অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধন্দুমার কাণ্ড বারাসতে। ভাঙচুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র (INTTUC)অফিস। অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বুধবার বারাসতের নওপাড়া কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার(Kanya Surakhya Yatra)সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা সেই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল কলোনি মোড়(Colony More) থেকে বারাসত রেল ব্রিজ পার করে চাঁপাডালি মোড়ে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপির অভিযোগ আইএনটিটিইউসির অফিস থেকে মিছিলের ওপরে হামলা ও কটুক্তি চালানো হয়।

তার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা হামলা শুরু করে। অন্যদিকে ,তৃণমূলের অভিযোগ মিছিল থেকে উদ্দেশ্যে প্রমাণিত ভাবে বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায়। ছিঁড়ে ফেলে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল শেষ হয় টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে। সেখানে শুভেন্দু, জনসভায় বক্তৃতা করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হন তিনি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বুধবার দুপুর থেকেই শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘিরে বারাসতে টানটান উত্তেজনা ছিল। বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) কর্মসূচি জন্য ব্যানার ও পতাকা লাগালে তার উপরে তৃণমূল কর্মীরা পাল্টা দলীয় ব্যানার ও পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগে তপ্ত হয়ে ওঠে বারাসত। দুপুর থেকে সেই উত্তেজনা সন্ধ্যায় সংঘর্ষের রূপ নিল।

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা