শেখ শাহজাহানের আগাম জামিনের তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২৮ জানুয়ারি শেখ শাহজাহান আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন বারাসত আদালতে । ২৬ ফেব্রুয়ারি তার আগাম জামিনের শুনানির দিন ধার্য হয়েছিল। এদিকে আইনজীবী যুগল কিশোর মন্ডল ও অমল সাঁধুখা মারা যাবার কারণে বারাসাত আদালতে(Barasat Court) সোমবার পেন ডাউন। কোন আইনজীবীরাই কাজ করবেন না। সে ক্ষেত্রে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানির তারিখ পরিবর্তন হতে পারে এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে যদি শেখ শাহজাহানের আইনজীবী বার অ্যাসোসিয়েশনের কাছে এই মামলা করানোর জন্য আবেদন করে সে ক্ষেত্রে বার অ্যাসোসিয়েশন কনসিডার করলেও করতে পারে।

এদিকে,জমি দখলের অভিযোগে অভিযুক্ত সন্দেশখালি ব্লক সভাপতির পদ থেকে অজিত মাইতিকে সরিয়ে দিল তৃণমূল। অজিত মাইতিকে(Ajit Maity) সরিয়ে দুজনকে কনভেনার করল দল । দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক।শেখ শাহজাহান যত সময় গ্রেপ্তার না হচ্ছে তত সময় আন্দোলন থামাবেন না বলে জানাচ্ছেন এলাকার মহিলারা।পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ চলে এলাকার মহিলাদের।মন্ত্রী সুজিত বসু আসার আগেই শাড়ি হাতে সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভ ।মন্ত্রী আসলে শাড়ি পরে বসে থাকুন দাবি মহিলাদের। অন্যদিকে,সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ২১ দিনের মাথায় সন্দেশখালিতে পৌঁছানোর চেষ্টা করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির (Fact Finding Committee)প্রতিনিধি দল।

শনিবারই বিকেলে তারা দিল্লি থেকে কলকাতায় আসেন। রবিবার সকালে তারা বাসন্তী হাইওয়ে ধরে সন্দেশখালি যাওয়ার জন্য হোটেল থেকে বেরোলে ভোজের হাটেই আটকে দেয় পুলিশ। পুলিশ জানায় ওই সব অঞ্চলে ১৪৪ ধারা জারি আছে বলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে ধামাখালি জেটি ঘাটের দিকে যেতে দেওয়া হবে না। তখনই পুলিশের সঙ্গে ফ্যাট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের শুরু হয় বাগ বিতান্ডা। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের অভিযোগ সন্দেশখালি(Sandeshkhali) নির্যাতিত মানুষদের অভাব অভিযোগ সোনা এবং সুরাহা করার জন্য তারা সন্দেশখালি যাচ্ছিলেন। কিন্তু সন্দেশখালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরেই পুলিশ তাদের আটকে দেয়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি