বারাসতে নেতার টেবিলে সারি সারি টাকার পাহাড়, ভাইরাল ভিডিও ঘিরে তরজা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গিয়াসউদ্দিন মন্ডল  টাকার পাহাড়ের সামনে বসে আছেন। এই ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। কয়েক বছর আগেই নারদাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতাদের টাকা নেওয়ার ছবি প্রকাশ্যে আসে। এরপর পার্থ চট্টোপাধ্যায়েয় টাকার পরিমান দেখে ছাঁপোশা বাঙালি বিস্মিত হয়। সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলরাও পিছিয়ে থাকেন নি। এরপর আবার বারাসত এক নং ব্লক সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল ওরফে বাবলু মাস্টারের টাকা লেনদেনের ছবি প্রকাশ্যে আসতেই রে রে করে উঠেছেন বিরোধীদলগুলি।

যদিও গিয়াসউদ্দিন মোল্লা দাবি করেছেন ২০২২ সালের একটি ব্যবসায়িক টাকা লেনদেনের ছবি ।লাল জামা পরিহিত ব্যবসায়ী রাকিবুল ইসলামকে দেখা যাচ্ছে ছবিতে।তার দাবি, জমি জায়গা সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের জন্যই অংশীদার হিসাবে গিয়াসুউদ্দিনকে নেওয়া হয়। সেখানেই এই টাকা লেনদেনের ছবি তোলা হয় । সেই ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। সামনের বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে রাজ্যের শাসক দলের ভাবমূর্তি খারাপ করতে বিরোধীরা এই ভিডিও ভাইরাল করে চক্রান্ত চালাচ্ছে।

এরসঙ্গে দলের কোন সম্পর্ক নেই। এই টাকা একান্তই ব্যবসার ব্যক্তিগত লেনদেনে ব্যবহৃত।তৃণমূল নেতা গিয়াস উদ্দিন মন্ডল রবিবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সাংবাদিক বৈঠক করবেন। তার আগে এই নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না ।যদিও বারাসত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সহ সভাপতি পদে দায়িত্ব নেওয়ার আগে জমি কেনাবেচার ব্যবসা করতেন। তার অংশীদারি ব্যবসা ছিল। যে ছবি ভাইরাল হয়েছে তা ২০২২ সালের। ছবিটি পুরনো বলে দাবি করেছেন গিয়াস উদ্দিন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর