বারাসতে রামকৃষ্ণ মঠে কেপমারি গ্যাংয়ের হাতে সর্বস্বান্ত ১৫ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাসা ভিড়ের মাঝে বারাসত শিবানন্দ ধামে বুধবার দুপুরে ঘটলো একের পর এক অপরাধের ঘটনা। পুজো দিতে এসে কেপমারি চক্রের হাতে সর্বস্বান্ত হলেন ১০ থেকে ১২ জন মহিলা ভক্ত। কারো গলার সোনার চেন, কারোর মোবাইল, কারোর মানিব্যাগ সবটাই চোখের পলকে কেপমারি গ্যাং- র হস্তগত হয়। সোনার হার(Gold Chain) , মোবাইল(Mobile), মানিব্যাগ খোয়া যাওয়ার পর মহিলা ভক্তরা মহারাজদের অভিযোগ জানান।

যদিও ক্ষতিগ্রস্তদের দাবি পুলিশের শরণাপন্ন হতে বলা হয় সারদা মঠের পক্ষ থেকে। মা সারদার জন্মতিথি উৎসবকে কেন্দ্র করে বুধবার প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল বারাসত শিবানন্দ ধামে। তার মধ্যেই সুযোগ বুঝে ঝোপ মেরে কোপ মারে কেপমারি গ্যাং। বুধবার দুপুরেই ক্ষতিগ্রস্ত মহিলারা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ তদন্তে নেমেছে ।তবে কারা এই ধরনের কাজ করেছে সেটা শিবানন্দ ধাম ও মঠের সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে বারাসাত থানায় পুলিশ।

ওই ভিড়ের মাঝে একজন মহিলাকে সন্দেহের বসে আটক করেছে বারাসাত থানা(Barasat P.S.)। জানা গেছে ওই মহিলা হুগলি জেলা থেকে এসেছেন। তার কথাবার্তা অসাম লোক না থাকায় বারাসাত থানায় নিয়ে এসে তাকে জেরা করছে পুলিশ। বারাসতে সারদা মঠে ভিড়ের মাঝে এই ধরনের পরপর অপরাধের ঘটনায় দুষ্কৃতীদের ধরতে পুলিশ তৎপর হয়ে উঠেছে। মহিলা ভক্তদের অভিযোগ বেছে বেছে ভিড়ের মাঝে বয়স্ক মহিলাদের টার্গেট করেছে ওই কেপমারি গ্যাং।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর