অ্যাম্বুলেন্সে চেপে SIR শুনানি কেন্দ্রে এলেন বরিশাল কলোনির সুনীল বারুই

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারুই দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী । কিন্তু ২০০২ এ নাম না থাকার কারণে অ্যাম্বুলেন্সে(Ambulance) করে এসআইআর শুনানি কেন্দ্রে আসতে হল। বারাসতের ৩০ নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছিলেন বাড়িতে হিয়ারিং করার জন্য। কিন্তু বয়স ৮৫ না হওয়ার জন্য বাড়িতে হেয়ারিং করার ক্ষেত্রে নাকচ করে দেয় কমিশন। তাই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এসআইআর(SIR) কেন্দ্রে আসেন তিনি। যদিও খুব দ্রুততার সঙ্গে তাঁর শুনানির কাজ করে তাঁকে ছেড়ে দেয় কমিশন। ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসতের প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখার্জী জানিয়েছেন ,গোটা বিষয়টি দুঃখজনক। এই প্রসেসটা বাড়িতে বসে করে নিতে পারলে এই ধরনের মানুষগুলো অনেক ক্ষেত্রেই উপকৃত হতেন।

আসলে গোটা বিষয়টি প্রহসনের জায়গায় নিয়ে যাচ্ছে কমিশন। অন্যদিকে কারগিল যুদ্ধে শামিল হওয়া, প্রাক্তন সেনা জওয়ান ও তার পরিবারের সদস্যদেরও তলব করা হয়েছে। বারাসত পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব ভট্টাচার্য। ভারতীয় সেনায় নিযুক্ত ছিলেন তিনি। কারগিলের মত যুদ্ধে শামিল ছিলেন তিনি। তার পরিবারের অন্য দুই ভাই ও ভারতীয় সেনায় কর্তব্যরত ছিলেন। কাজের সুত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। অবসরের পর এসআইআর হওয়ার পর হয়রানি শিকার হতে হচ্ছে তাদেরও। কেন্দ্রীয় সরকারে কর্তব্যরত প্রাক্তন সেনা জওয়ান ও তার পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় পৌরপিতা চম্পক দাস(Councillor Champak das)। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে বলেন, সম্পূর্ণ ইলেকশন কমিশনের ব্যর্থতা। ক্রমশ প্রকাশ্যে আসছে।

অন্যদিকে,SIR শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধ। পরিবারের দাবি, ২০০২ সালের তালিকায় তার নাম না থাকায় টেনশনে নাম বাদ যাওয়ার ভয়ে তার স্ট্রোক(Stroke) হয়েছে । মঙ্গলবার বেলা পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবড়া বিডিও অফিসে । অসুস্থ সন্তোষ দাস নামে বছর পঁয়ষট্টির ব্যক্তি হাবড়া হাসপাতালে(Habra Hospital) বর্তমানে চিকিৎসাধীন। এসআইআর শুনানি স্থলের কিছুটা দূরে থাকা তৃণমূল সহায়তা ক্যাম্পে থাকা পুরপ্রধান ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তাকে হাবড়া হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। হাবড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জায়গাছি এলাকার বাসিন্দা সন্তোষ ১৯৮৬ সালে প্রথম ভোট দেয়। পরে কোন কারনে ভোটের তালিকা থেকে নাম কেটে যায়। ২০১০ সালের পর ফের ভোটার তালিকায় তার নাম ওঠে। এমনটাই জানিয়েছেন তার মেয়ে‌।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের