হেডফোন গুঁজে রেললাইন পারাপার! চরম পরিণতি হল তরুণীর

রেলের তরফে বলা হয়েছে, বারবার এইধরনের ঘটনা ঘটছে। সচেতন করা হলেও কেউ কান দেয় না, রেলের কথাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: সচেতনতাই সার। ফের কানে হেডফোন গুঁজে ট্রেন লাইন পার হতে গিয়ে মৃত্যু। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর স্টেশনে। মঙ্গলবার সকালেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কানে হেডফোন গুঁজে রেললাইন পার হওয়ার সময় ট্রেন আসার কথা জানতেই পারেনি বছর কুড়ির তরুণী। বারবার হর্ণ দলেও কানে হেডফোনের জন্যই কিছুই শুনতে পায়নি তরুণী। যার ফলে ট্রেনে কাটা পড়ে। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় শিয়ালদহ আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।

জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত তরুণীর নাম শ্বেতশ্রী বিশ্বাস। তালপুকুরের বাসিন্দা শ্বেতশ্রী কলেজ পড়ুয়া। মঙ্গলবার সকালে নিজের কাজের জন্য যাচ্ছিলেন। সেসময় শিয়ালদহের দিক থেকে ব্যারাকপুর আসছিল একটি ট্রেন। কানে হেডফোন নিয়েই রেললাইন পার হওয়ার সময় ধাক্কা খেয়ে রেললাইনে ছিটকে পড়েন শ্বেতশ্রী। অনেকেই বারণ করলেও কারোর কথা শোনেননি তিনি। তারপরেই শ্বেতশ্রীকে ধরাধরি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। নিকটবর্তী বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্বেতশ্রীর নিথর দেহকে। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা করেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুজোর আগে মেয়ের এই মর্মান্তিক পরিণতিতে স্বভাবতই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

কিন্তু রেলের তরফে বলা হয়েছে, বারবার এইধরনের ঘটনা ঘটছে। সচেতন করা হলেও কেউ কান দেয় না, রেলের কথাতে।

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ