বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের একটি ব্যাঙ্কে টাকা দিতে গিয়ে সন্দেহভাজন জাল নোট রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন এক ব্যক্তি। তার কাছ থেকে ১০০ টাকার মোট ১২ টি সন্দেহভাজন জাল ভারতীয় নোট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নোটগুলির মূল্য ১ হাজার ২০০ টাকা। ঘটনার পর থেকেই ব্যাঙ্কের লেনদেন ব্যবস্থা এবং নোটগুলির উৎস খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার সময় নোট নিয়ে সন্দেহ তৈরি হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে, জমা দেওয়া টাকার মধ্যে থাকা কয়েকটি নোট নিয়ে অসঙ্গতি রয়েছে। বিষয়টি তখনই জানানো হয় পুলিশকে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশি চালানোর পর তাঁর কাছ থেকে ১০০ টাকা মূল্যের আরও বেশ কয়েকটি নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১২টি সন্দেহভাজন জাল নোট পাওয়া যায়। নোটগুলির মোট মূল্য ১ হাজার ২০০ টাকা।

আরও পড়ুন: কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

উদ্ধার হওয়া নোটগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। কীভাবে ওই নোটগুলি তার কাছে এল, কোথা থেকেই বা সেগুলি সংগ্রহ করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এর পিছনে কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টাও চলছে। ব্যাঙ্কে টাকা জমা দিতে আসা ওই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহভাজন জাল নোট রাখার অভিযোগে আইনি পদক্ষেপ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নোটগুলির উৎস সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী