বসিরহাটে ইটভাটার চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিহত ৩ ,আহত ৩৫

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ভয়াবহ দুর্ঘটনা বসিরহাটের ইটভাটাতে । ইটভাটার চিমনি ভেঙে মৃত ৩ গুরুতর জখম প্রায় ৩৫ জন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে স্থানান্তরিত করা হয় ৫ জনকে। ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেকের মৃতদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা দমকল ও পুলিশের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বিভাগ ও পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ।ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার(Bashirhat P.S.) ধলতিথা গ্রামে। বুধবার সন্ধ্যাবেলায় সেখানকার একটি ইটভাটায়(Brick Factory) ফায়ারিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

দক্ষ কারিগররা চিমনিতে আগুন দিতেই হুড়মুড় করে সেটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বহু শ্রমিক। গুরুতর জখম হন সকলেই। দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকাজ। চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় হাফিজুল মন্ডল নামে ৩৫ বছরের এক শ্রমিকের। ধ্বংস্তূপ থেকে উদ্ধার হয় জেঠুরাম ও রাকেশ কুমার নামে দুই শ্রমিকের মৃতদেহ। তারা দুজনেই উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা। উদ্ধারকারী স্থানীয় বাসিন্দারা ২০ জনকে বসিরহাট হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতায় আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) স্থানান্তর করা হচ্ছে বলেই খবর।

তবে উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন অনেকে। এখনও স্থানীয়দের সঙ্গে মিলে উদ্ধারকাজ চালাচ্ছে বসিরহাট থানার পুলিশ ও দমকল বিভাগ। ওই এলাকায় জোরালো আলো লাগানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক বিশেষজ্ঞরা ওই চিমনি কেন ভেঙে পড়ল তার তদন্ত শুরু করবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী