পাম্প হাউস আছে, কিন্তু কলে জল নেই, গ্রামবাসীদের ভরসা কেনা জল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: পাম্প হাউসে জল আছে কল বিকল ,বিশুদ্ধ পানিও জল থেকে বঞ্চিত প্রায় ১৫ হাজার মানুষ, ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।বিশুদ্ধ পানীয় জল থাকলেও ভরসা পয়সা দিয়ে কেনা জলের উপর, চরম গাফিলতির আভিযোগ।উত্তর ২৪ পরগনার বসিরহাটের(Bashirhat) ১ নম্বর ব্লকের মধ্যমপুর, গোলাইচণ্ডী,পাতিলা চন্দ্র, অনন্তপুর, দন্ডীরহাট সহ প্রায় পাঁচটা গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। জল সংরক্ষণ করার পাম্প হাউজের(Pump House) সাপ্লাই থাকলেও জলের একাধিক কল বিকল হওয়ায় বঞ্চিত হচ্ছে গ্রাম থেকে গ্রামের মানুষ।

আর্সেনিক প্রবণ অঞ্চল হওয়ায় বিভিন্ন রোগে আক্রান্তের পাশাপাশি পেটের রোগে আক্রান্ত বহু মানুষ। বাদ যায় না ছোট ছোট বাচ্চারাও । তাদের ভরসা এখন কেনা জলের উপর। তাই একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রামের মানুষ। তারা বলছেন ছয় থেকে সাত বছর ধরে জল সংরক্ষণ হলেও সকাল বিকেল জল যেখানে দেওয়ার কথা,সেখানে একাধিক কল বিকল হওয়ায় আমরা বঞ্চিত হচ্ছি। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি ।তাই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে। এমন কি এই পাম্প হাউসের তিনজন ঠিকা কর্মী আছে। তারা মাস মাইনা নিয়ে চলে যাচ্ছেন। জল কেন গ্রামবাসীরা পাচ্ছে না তার সদুর উত্তর দিতে পারছে না।

তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা লিখিতভাবে আমরা জানিয়েছি । তারপরেও কোন সুরাহ হয়নি। সেখানে আমরা কি করতে পারি। প্রশ্ন উঠছে বসিরহাট এক নম্বর ব্লকের একাধিক গ্রাম আর্সেনিক অঞ্চল, যেখানে সর্বদাই পানীয় জলের সমস্যা রয়েছে তারপরও বিশুদ্ধ পানীয় জল সংরক্ষণ থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি জল থেকে। নিরুপায় তাই বাধ্য হয়ে টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। আমরা চাই এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হোক, না হলে আগামী দিনে আমরা আন্দোলনের পথ বেছে নেব।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান