লজ্জা, লজ্জা! বাবা দুরারোগ্য HIVতে আক্রান্ত, স্কুল থেকে বের করে দেওয়া হল ৪ বছরের পড়ুয়াকে

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এবার এক অমানবিক ছবি বর্তমান সমাজে। বাবা দুরারোগ্য(HIV)রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই তার ছোট্ট ছেলেকে ICDS স্কুল থেকে বের করে দিল দিদিমনি। মহকুমা শাসকের দফতরে অভিযোগ দায়ের।উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকার ঘটনা ।এখানকার এক বাসিন্দা দুরারোগ্য (HIV)রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছুদিন ধরে। তার চিকিৎসাও চলছে। কিন্তু সেই রোগের কারণে অন্য উপসর্গ দেখা দিলে তাকে তার পরিবার একটি সরকারি হাসপাতালে ভর্তি করেছে। এখানে তার চিকিৎসা চলছে ।

এই খবর এলাকায় রটে যাওয়ার পরেই তার চার বছরের শিশু পুত্রকে সেখানকার ICDS সেন্টার যেখানে সে পড়াশোনা করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিনের মতন পড়তে যায় শিশু পুত্রটি।কিন্তু সেখানকার দিদিমণি(Teacher) তাকে বলে স্কুল থেকে চলে যেতে । বাচ্চাটি তার বাড়িতে এসে খবর দিলে তার মা বাচ্চাটিকে আবার স্কুলে নিয়ে যায় কারণ জানতে । শিশুটির মায়ের বক্তব্য শেষ সময় দিদিমণি বলেছিলেন যে তার বাবা অমুক রোগে আক্রান্ত তাই তাকে আর স্কুলে রাখা যাবে না । এরপর শিশুটি ও তার মা কান্নাকাটি করতে করতে বাড়ি চলে আসে । বসিরহাট মহকুমা শাসকের দফতরে e-mail মারফত এবং CDPO অফিসেও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

পরিবারের দাবি যাতে তার বাচ্চাটাকে স্কুলে অন্য বাচ্চাদের মতনই পড়াশোনা করানো হয়। যদিও এই ব্যাপারে ICDS সেন্টারের দিদিমণি বলেন- আমি কোন অন্যায় করিনি বা বাচ্চাটিকে আমি স্কুল থেকে বের করে দিইনি। আমার কাছে ছবি তোলা আছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার বদনাম করা হচ্ছে । এই ঘটনায় মহকুমা শাসকের দফতর থেকে ওই আইসিডিএস সেন্টারের দিদিমণিকে ডেকে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত প্রশাসনিক পর্যায়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান